Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সুযোগ থাকলে ছাপ্পা ভোট দিন,' বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি নেত্রীর, ভাইরাল হলো ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ছাপ্পা ভোট দিয়েই নিজের পছন্দের প্রার্থীকে জেতান, এমন মন্তব্যের পর বিতর্কের ঝড় যে উঠবে সেটা বলাই বাহুল্য। আর হলোও তাই। নির্বাচনী বৈঠকে খোলাখুলি, প্রকাশ্যে দলের কর্মী-সমর্থকদের দেদার ছাপ্পা ভোট দিতে বলে বিতর্কে জড়ালেন উত্তর

সুযোগ থাকলে ছাপ্পা ভোট দিন,' বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি নেত্রীর, ভাইরাল হলো ভিডিও

শেষ আপডেট: 19 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ছাপ্পা ভোট দিয়েই নিজের পছন্দের প্রার্থীকে জেতান, এমন মন্তব্যের পর বিতর্কের ঝড় যে উঠবে সেটা বলাই বাহুল্য। আর হলোও তাই। নির্বাচনী বৈঠকে খোলাখুলি, প্রকাশ্যে দলের কর্মী-সমর্থকদের দেদার ছাপ্পা ভোট দিতে বলে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী সংঙ্ঘমিত্রা মৌর্য। আর তাঁর প্রতিটি কথা ভিডিওবন্দি হয়ে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যোগী সরকারের মন্ত্রী  স্বামীপ্রসাদ মৌর্যের মেয়ে সঙ্ঘমিত্রা বিজেপির টিকিটে লড়ছেন বদায়ুঁ থেকে। আর তিন দিন পরেই আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট উত্তরপ্রদেশে। তার আগে জোরদার প্রচার চালাচ্ছেন সঙ্ঘমিত্রা। বদায়ুঁতে তাঁর প্রতিদ্বন্দ্বি সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব। শনিবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই এমন বেফাঁস মন্তব্য করেন সঙ্ঘমিত্রা। মাইকের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতেই তিনি বলেন, "একটিও ভোটও যেন বিফলে না যায়। যদি সুযোগ থাকে তো ছাপ্পা ভোট দিন। নিজের পছন্দের প্রার্থীকে জেতান।" সেই সঙ্গেই তাঁর মন্তব্য, "আজকাল সব জায়গাতেই এমনটা চলছে। ছাপ্পা ভোট দেওয়াটা ততটা খারাপ নয়। কেউ ভোট দিতে না এলে ছাপ্পা ভোট দেওয়াটাই রীতি।" https://twitter.com/Ms_Aflatoon/status/1119549809139101696 নেত্রীর মুখে এমন বচন শুনে হাততালি দিয়ে ওঠেন দলীয় সমর্থকরা। হাসির রোল ওঠে সভায়। সকলকে মজা নিতে দেখে নেত্রী ফের বলেন, "আমি বলছি বলেই এমনটা নয়, আগ বাড়িয়ে ছাপ্পা ভোট দেবেন। তবে সুযোগ পেলে হাতছাড়া করবেন না। চেষ্টা করবেন আসল ভোটাররাই যাতে ভোট দিতে পারেন। তার জন্য একটু আধটু ছাপ্পার ব্যবস্থা করা যেতেই পারে, তবে সেটা গোপনে।" বস্তুত, বিতর্কিত মন্তব্য এই প্রথমবার নয়, আগেও করেছেন বিজেপি নেত্রী সঙ্ঘমিত্রা মৌর্য। গতমাসেই দলীয় কর্মীদের একটি সভায় তিনি বলেন, "ভোটের সময় বদায়ুঁতে কেউ গুন্ডামি করতে এলে আপনারা ভয় পাবেন না। কারণ  আমি আরও বড় গুন্ডা। কী করে আত্মসম্মান রক্ষা করতে হয় আমি জানি। " নেত্রীর এ হেন মন্তব্যের পর রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বদায়ুঁর জেলাশাসক দীনেশকুমার সিংহকে প্রশ্ন করা হলে তিনি গোটা ব্যাপারটা জানি না বলে এড়িয়ে যান।  বিতর্কের জল গড়াতে থাকলে ফের আসরে নামেন নেত্রী। বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নেত্রীর দাবি, "আমি এমন কোনও কথাই বলিনি। ভিডিও পুরোপুরি এডিট করে আমার মুখে ভুল কথা বসানো হয়েছে। আমি যা বলেছি তার ভুল মানে বার করা হচ্ছে। আমি শুধু বলেছি কেউ ভোট দিতে না এলে কী করা উচিত, ছাপ্পা ভোটের প্রসঙ্গই সেখানে ওঠেনি। "

```