Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কবিকে পুলিশে ধরিয়ে দেওয়া সেই উবার চালককে পুরস্কার দিল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : আড়ি পেতে যাত্রীর কথা শুনছিলেন উবার ক্যাবের চালক। তাঁর মনে হয়েছিল, আরোহী দেশদ্রোহী। পুলিশ ডেকে তিনি যাত্রী বাপ্পাদিত্য সরকারকে ধরিয়ে দেন। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে দেশ জুড়ে। ক্যাবের চালক রোহিত গৌরকে সাসপেন্ড করেছে উবের। ক

কবিকে পুলিশে ধরিয়ে দেওয়া সেই উবার চালককে পুরস্কার দিল বিজেপি

শেষ আপডেট: 8 February 2020 10:47

দ্য ওয়াল ব্যুরো : আড়ি পেতে যাত্রীর কথা শুনছিলেন উবার ক্যাবের চালক। তাঁর মনে হয়েছিল, আরোহী দেশদ্রোহী। পুলিশ ডেকে তিনি যাত্রী বাপ্পাদিত্য সরকারকে ধরিয়ে দেন। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে দেশ জুড়ে। ক্যাবের চালক রোহিত গৌরকে সাসপেন্ড করেছে উবের। কিন্তু শনিবার তাঁকেই পুরস্কার দিল বিজেপি। একটি এ-ফোর সাইজের পিচবোর্ডের ওপরে অ্যালার্ট সিটিজেন লিখে ধরিয়ে দেওয়া হল তাঁর হাতে। হিন্দুত্ববাদীদের মতে, ওই ট্যাক্সিচালক দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে অ্যালার্ট ছিলেন। তিনি যাত্রীর কথাবার্তা আড়ি পেতে শুনে দেশপ্রেমিকের কাজ করেছেন। রোহিতের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুম্বইয়ের বিজেপি প্রধান এম পি লোধা। তিনি টুইট করেন, উবারের এক যাত্রী দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। আমরা মুম্বইয়ের বাসিন্দাদের তরফে রোহিতকে পুরস্কার দিচ্ছি। https://twitter.com/MPLodha/status/1226055944343298051 বুধবার রাত সাড়ে দশটা নাগাদ জুহু থেকে কুর্লা যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন কবি বাপ্পাদিত্য সরকার। ক্যাবে বসেই এক বন্ধুর সঙ্গে দিল্লির শাহিনবাগে প্রায় দু’মাস চলা ধরে সিএএ বিরোধী প্রতিবাদ নিয়ে আলোচনা করছিলেন। প্রতিবাদ মঞ্চে ওঠা ‘লাল সেলাম’ স্লোগান এবং তাই নিয়ে আমজনতার অস্বস্তির কথা নিজের বন্ধুর সঙ্গে আলোচনা করছিলেন বাপ্পাদিত্য। এরপরেই গাড়ি থামিয়ে টাকা তুলতে যাওয়ার নাম করে পুলিশ ডেকে আনেন উবার চালক। বাপ্পাদিত্যর অভিযোগ, পুলিশের সঙ্গে তাঁর কথোপকথনের মাঝেই বারবার তাঁকে গ্রেফতার করার জন্য দুই পুলিশকর্মীকে আর্জি জানাচ্ছিলেন ওই উবার চালক। এমনকি পুলিশকে ওই চালক বলেন বাপ্পাদিত্য একজন বামপন্থী। তিনি মুম্বইয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। শাহিনবাগের আদলে মুম্বইতেও প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন। ওই চালক আরও দাবি করেন যে বাপ্পাদিত্যর সব কথা তিনি রেকর্ডও করেছেন। এরপরেই বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যান দুই পুলিশকর্মী। সান্তাক্রুজ থানায় রাত ১টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এরপর বাপ্পাদিত্যর পরিচিত এক সমাজকর্মী এস গোহিল এসে থানা থেকে নিয়ে যান বাপ্পাদিত্যকে। জয়পুর থেকে মুম্বই এসেছিলেন বাপ্পাদিত্য। ‘মুম্বই বাগ’-এর সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেখানে স্লোগানিংও করেছিলেন। সঙ্গে ছিল ডাফলি। পরনে ছিল লাল স্কার্ফ। এই ডাফলি এবং স্কার্ফ নিয়েও পুলিশ বাপ্পাদিত্যকে নানাভাবে জেরা করেছেন বলে অভিযোগ করেছেন এই কবি। যাত্রীর অভিযোগ, এমনকি তাঁর বাবার মাসিক আয় কত, চাকরি না করেও কীভাবে তাঁর দিন চলে—এসব প্রশ্নও জিজ্ঞসা করেছে পুলিশ। পাশাপাশি সঙ্গে ডাফলি না রাখার এবং লাল স্কার্ফ না পরার পরামর্শও বাপ্পাদিত্যকে দিয়েছেন পুলিশকর্মীরা।

```