Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দিল্লির ভোটের আগে বিজেপির জন্য দুঃসংবাদ, সঙ্গ ছাড়ছে দীর্ঘদিনের শরিক অকালি দল

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস আগে মহারাষ্ট্রের ভোটের পর বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল তার সবচেয়ে পুরানো শরিক শিবসেনা। দিল্লি বিধানসভা ভোটের যখন এক মাসও বাকি নেই, তখন জানা গেল আর এক পুরানো শরিক শিরোমণি অকালি দলও বিজেপির সঙ্গ ছাড়ছে। দিল্লিতে ১০ লক্

দিল্লির ভোটের আগে বিজেপির জন্য দুঃসংবাদ, সঙ্গ ছাড়ছে দীর্ঘদিনের শরিক অকালি দল

শেষ আপডেট: 20 January 2020 12:53

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস আগে মহারাষ্ট্রের ভোটের পর বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল তার সবচেয়ে পুরানো শরিক শিবসেনা। দিল্লি বিধানসভা ভোটের যখন এক মাসও বাকি নেই, তখন জানা গেল আর এক পুরানো শরিক শিরোমণি অকালি দলও বিজেপির সঙ্গ ছাড়ছে। দিল্লিতে ১০ লক্ষ শিখ ভোটার আছেন। মোট ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০ টিতে তাঁরা নির্ণায়ক। অকালি দলের পাশাপাশি বিজেপির হাত ছাড়ল তাদের নতুন শরিক জনতান্ত্রিক জনতা পার্টি। হরিয়ানায় ভোটের সময় তাদের সঙ্গে বিজেপির বন্ধুত্ব হয়। দলের নেতা দুষ্যন্ত চৌতালা হরিয়ানার বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি জোট ছাড়া নিয়ে মন্তব্য করেননি। অকালি দলের নেতা এম এস সিরসা বলেন, “বিজেপি যদি সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে না চলতে চায়, তাহলে আর কী করা যাবে। তারা আমাদের বড় শরিক। তাদের কথা শুনেই চলতে হবে।” কিছুদিন আগে অকালি দলের নেতা সুখবীর বাদল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দল মনে করে, সিএএ-তে কোনও ধর্মীয় সম্প্রদায়ের নাম উল্লেখ করা উচিত নয়। তার বদলে কেবল সংখ্যালঘু শব্দটি উল্লেখ করা উচিত।” সোমবারই শোনা যায়, জনতা দল ইউনাইটেড এবং লোক জনশক্তি পার্টির সঙ্গে বিহারের ভোট নিয়ে সমঝোতায় এসেছে বিজেপি।

```