Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লকেটকে বদলে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে পোস্টার, লোকসভা ভোটের আগেই তরজা শুরু হুগলিতে

লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না, এই মর্মে পোস্টার পড়ল বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরে। বুধবার সকালে এই পোস্টার ঘিরে ভোট ঘোষণার আগেই তরজা শুরু হয়ে গেল তৃণমূল-বিজেপির।

লকেটকে বদলে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে পোস্টার, লোকসভা ভোটের আগেই তরজা শুরু হুগলিতে

শেষ আপডেট: 7 February 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না, এই মর্মে পোস্টার পড়ল বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরে। বুধবার সকালে এই পোস্টার ঘিরে ভোট ঘোষণার আগেই তরজা শুরু হয়ে গেল তৃণমূল-বিজেপির

লোকসভা ভোটে কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে স্থানীয় স্তরে চর্চা শুরু হয়ে গেছে। ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির এই বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ এই কথার নীচে আবার বন্ধনীতে লেখা হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর-সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, “লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূলের আপামর নেতারা দূর্নীতিতে ডুবে আছেন। সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পোস্টার মারা হয়েছে। এসব করে লাভ হবে না বিজেপি ৪০০ আসন নিয়ে আবার সরকার গড়বে। নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন।’’

তৃণমূল হুগলি জেলা সহ সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন, “শুনলাম শ্রীরামপুর লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে বিজেপির নাম দিয়ে। বাংলায় ৪২ টাই তৃণমূল জিতবে, কোথাও পালিয়ে বাঁচা যাবে না। হুগলিতে দাঁড়ালে এবার পাঁচ লাখ ভোটে হারবে তাই শ্রীরামপুর পালাচ্ছে। ৪২ টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপিই হারাবে।”


```