Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবাধিকার কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি, অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। 

মানবাধিকার কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি, অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

ফাইল ছবি

শেষ আপডেট: 5 May 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মানবাধিকার কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। তবে তার জন্য অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। দাবি, হাজার জনকে নিয়ে এই কর্মসূচি করতে চায় তাঁরা। যদিও এতজন নিয়ে এমন কর্মসূচির অনুমতি হাইকোর্টও দেবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। 

বিজেপি মুর্শিদাবাদ, ভাঙড় সহ নানা জায়গার ঘটনার উল্লেখ করে অভিযোগ করেছে যে, বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। নানা প্রান্তে তাঁরা অত্যাচারিত। আর এই নিয়ে পুলিশ-প্রশাসনের কোনও পদক্ষেপ নেই। সেই পরিপ্রক্ষিতেই রাজ্য মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করে তাঁদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। তবে তার অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে গেছে তাঁরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। 

সোমবারই অন্য একটি ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদের ঘটনায় নিহতদের পরিবারকে কলকাতা নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশ জোর করে তাঁদের কলকাতা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিলে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের বচসাও হয়। কী কারণে পুলিশ এমন কাজ করছে, কার নির্দেশে করছে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন সজল।

পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিহতদের পরিবার যারা কলকাতায় রয়েছেন তাঁদের বিরুদ্ধে জেলা থেকে নিখোঁজ হওয়ার মামলা রুজু করা হয়েছে। তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই মূলত মুর্শিদাবাদের পুলিশ এসেছে। এর সঙ্গে নিরাপত্তাহীনতার কোনও সম্পর্ক নেই। যদিও বিজেপি নেতা সজল ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তিনি চান, বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করুক। 


```