Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ টাকায় আলু বিক্রি করলেন শুভেন্দুরা! দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভায় ওয়াকআউট

শুভেন্দু বলেন, "২০ এক্কে পাউচ, ২০ দু'গুণে আলু, তিন ২০ টমেটো,  পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুটি, ২০ দশে মুরগি!" একই সঙ্গে বিজেপি বিধায়করা স্লোগান তোলেন, "এতদাম খাব কী, মমতা যাবে কি!"

১০ টাকায় আলু বিক্রি করলেন শুভেন্দুরা! দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভায় ওয়াকআউট

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় বিজেপির বিক্ষোভ।

শেষ আপডেট: 2 August 2024 16:00

দ্য ওয়াল ব্যুরো: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট করার পাশাপাশি অভিনব বিক্ষোভও দেখাল পদ্মশিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে এদিন বিধানসভার সামনে প্রতীকী সব্জি বিক্রি করেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, ৪০ টাকার আলু এদিন ১০ টাকায় বিক্রি করা হয়েছে।

বাজারে সব্জির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় মুলতবি প্রস্তাব পেশ করে বিজেপি। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সময় অধিবেশন কক্ষ ওয়াকআউট করে বিজেপি। গলায় সবজির প্ল্যাকার্ড নিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিনব কায়দায় ১ থেকে ১০ এর ঘরের নামতা পড়তে শোনা যায় বিরোধী দলনেতাকে।

শুভেন্দু বলেন, "২০ এক্কে পাউচ, ২০ দু'গুণে আলু, তিন ২০ টমেটো,  পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুটি, ২০ দশে মুরগি!" একই সঙ্গে বিজেপি বিধায়করা স্লোগান তোলেন, "এতদাম খাব কী, মমতা যাবে কি!"

বিধানসভার গেটের সামনে সব্জিও বিক্রি করতে দেখা যায় পদ্মশিবিরের বিধায়কদের। তাঁরা জানান, বাজারের চেয়ে এদিন অনেক কম দামে তাঁর সব্জি বিক্রি করেছেন। বাজারে যেখানে ৪০ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, সেখানে এদিন ১০ টাকা কেজিতে আলু বিক্রি করা হয়েছে। 

শাসক শিবির অবশ্য বিজেপির এদিনের বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "দাম বৃদ্ধির খবর জানামাত্রই মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছিলেন। এখন বাজারে সব্জির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবু প্রচারের জন্য বিরোধীরা নাটক করছে।" বিধানসভায় একই কথা শুনিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।

পরে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, "চাষিরা দাম পাচ্ছেন না অথচ মানুষ বাজারে সব্জি কিনতে পারছেন না। কারণ, মাঝে ফড়েরা দালালি করছে। এই কারণেই ফসলের দাম বৃদ্ধি।"


```