Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওরা কোর্টকে এত ভয় পাচ্ছে কেন? কংগ্রেসকে পালটা তোপ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে সিবিআই গ্রেফতার করার আগে থেকেই কংগ্রেস বলে আসছে, তাঁকে হেনস্থা করার জন্য গোয়েন্দাদের লাগিয়েছে সরকার। তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলে তাঁর ওপরে প্রতিশোধ নেওয়া হচ্ছে। শুক্রবার কংগ্র

ওরা কোর্টকে এত ভয় পাচ্ছে কেন? কংগ্রেসকে পালটা তোপ বিজেপির

শেষ আপডেট: 23 August 2019 14:45

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে সিবিআই গ্রেফতার করার আগে থেকেই কংগ্রেস বলে আসছে, তাঁকে হেনস্থা করার জন্য গোয়েন্দাদের লাগিয়েছে সরকার। তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলে তাঁর ওপরে প্রতিশোধ নেওয়া হচ্ছে। শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে পালটা মুখ খুললেন বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি। তাঁর পালটা তোপ, ওরা আদালতকে ভয় পাচ্ছে কেন? গোয়েন্দা সংস্থাকেই বা সন্দেহ করছে কেন? পরে তিনি বলেন, আইএনএক্স মিডিয়া কেসে চিদম্বরম অন্যতম অভিযুক্ত। দিল্লিতে একটি ষড়যন্ত্র যে হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। এবার আইন অপরাধীদের ধরুক। এরই মধ্যে পাকিস্তান থেকে সমর্থন করা হয়েছে চিদম্বরমকে। তাতে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। পাকিস্তানের সমর্থনের কথা তুলে চিদম্বরমকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এদিন চিদম্বরমকে গ্রেফতারের নিন্দা করেছেন। সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লিখেছেন, পাকিস্তান কেন চিদম্বরমকে এত পছন্দ করে? কারণ ২০০৫ সালে তিনি ব্রিটেনের ডিলেরু নামে এক সংস্থাকে ভারতের নোট ছাপতে দেন। আইবি এবং র-এর গোয়েন্দারা বারণ করেছিলেন। কারণ ওই সংস্থাই পাকিস্তানের নোট ছাপে। সেখানে ভারতের নোট ছাপতে দিলে পাকিস্তানের পক্ষে এদেশের টাকা জাল করা সহজ হবে। কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম গোয়েন্দাদের আপত্তি উড়িয়ে ওই সংস্থাকেই ভারতের নোট ছাপতে দিয়েছিলেন। সুতরাং আইএসআই যে তাঁকে ভালোবাসবে তাতে আশ্চর্যের কিছু নেই। https://twitter.com/Swamy39/status/1164805681712488450 চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থমন্ত্রী থাকাকালীন বিধিবহির্ভূতভাবে আইএনএক্স মিডিয়াকে বিদেশি অর্থ পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওই সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী মুখার্জি রাজসাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০০৮ সালে চিদম্বরমের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তিনি নিজে তৎকালীন অর্থমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, তাঁদের বিদেশি অর্থ পাওয়ার সুযোগ করে দেওয়া হোক। অভিযোগ, আইএনএক্স মিডিয়াকে বিদেশি অর্থ পাইয়ে দেওয়ার জন্য চিদম্বরমের ছেলে কার্তি ঘুষ নিয়েছিলেন। সেই অর্থে তিনি দেশে ও বিদেশে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন।

```