Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিপুরায় ফিরছে বিজেপি, দ্বিতীয় স্থান নিয়ে টক্কর বাম-মথার, আভাস সমীক্ষায়

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় ভোট (Tripura Assembly Election) হয়েছে ১৬ ফেব্রুয়ারি। সোমবার নাগাল্যান্ড ও মেঘালয়ের ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার আভাস আসতে শুরু করে দিল। তাতে ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার (Exit Poll) আ

ত্রিপুরায় ফিরছে বিজেপি, দ্বিতীয় স্থান নিয়ে টক্কর বাম-মথার, আভাস সমীক্ষায়

শেষ আপডেট: 27 February 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় ভোট (Tripura Assembly Election) হয়েছে ১৬ ফেব্রুয়ারি। সোমবার নাগাল্যান্ড ও মেঘালয়ের ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার আভাস আসতে শুরু করে দিল। তাতে ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার (Exit Poll) আভাস—ত্রিপুরায় ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-আইপিএফটি জোট।

ত্রিপুরায় মোট আসন ৬০টি। ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে এবারে বিজেপি জোট পেতে পারে ৩৬-৪৫টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ৬-১১টি আসন। ত্রিপুরার রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান হওয়া তিপ্রামথা ৯-১৬টি আসন পেতে পারে বলে আভাস মিলেছে এই দুই সংস্থার সমীক্ষায়।

গত ভোটে বিজেপির দখলে ছিল ৩৬টি আসন। জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। মোট ৪৪টি আসন দখল করে বাম সরকারের পতন ঘটিয়েছিল গেরুয়া শিবির। ১৬টি আসন নিয়ে বিরোধী আসনে ছিল বামেরা। এবার বাম কংগ্রেস জোট করে ভোট লড়েছে। যা কয়েক মাস আগেও ত্রিপুরার রাজনীতিতে ছিল অভাবনীয় ব্যাপার। সমীক্ষায় আভাস, জোট করেও খুব একটা লড়াইয়ের জায়গায় পৌঁছতে পারছে না তারা।

এ কথা ঠিক যে গত পাঁচ বছরে ত্রিপুরার রাজনীতিতে আইপিএফটি দুর্বল হয়েছে। জনজাতিদের পার্টি হিসেবে মাথা তুলেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের তিপ্রা মথা। সেই তারা যে এবার জনজাতি অধ্যুষিত আসনগুলিতে দাগ কাটতে চলেছে তা আন্দাজ করা যাচ্ছিল। সমীক্ষাতেও সেই আভাস মিলেছে।

এখানে বলে রাখা ভাল, বুথ ফেরত সমীক্ষা কখনওই ধ্রুব সত্য নয়। একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে তা করা হয়। অনেক সময় মেলে। আবার অনেক সময়ে বুথ ফেরত সমীক্ষা সার্বিকভাবে মানুষের মন বুঝতে ডাহা ফেল করে। ত্রিপুরার ক্ষেত্রে কী হবে এখন সেটাই দেখার।

অবসরপ্রাপ্ত সেনার পাওনা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কেন ক্ষুব্ধ শীর্ষ আদালত


```