Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তমলুকের প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! নন্দীগ্রামে শুরু হল দেওয়াল লিখন

বিচারপতি পদ ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপিতে। লোকসভা নির্বাচনে তিনি কোথা থেকে দাঁড়াবেন তা নিয়ে জল্পনা চলছে। এই জল্পনার মধ্যে নন্দীগ্রামে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। তাঁকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দেখানো হচ্ছে। 

তমলুকের প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! নন্দীগ্রামে শুরু হল দেওয়াল লিখন

শেষ আপডেট: 8 March 2024 15:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের মুখেই বিচারপতির পদ ছেড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ দিয়েছেন বিজেপিতে। এখন কোথা থেকে তিনি প্রার্থী হবেন, বা আদৌ হবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে। নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে তাঁর নাম এই জল্পনাতেই বাড়তি মাত্রা যোগ করল। 

বৃহস্পতিবার কলকাতার বিজেপি দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বিচারপতি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, কোথায় প্রার্থী হবেন, তা দল ঠিক করবে। দল আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না করলেও, তমলুকে তিনি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছিল জনান্তিকে। নন্দীগ্রামের দেওয়াল লিখনে তাঁকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দেখানো হয়েছে।

নন্দীগ্রামে এই দেওয়াল লিখন নজরে আসতেই আলোড়ন পড়ে যায়। কারণ বিজেপি নেতৃত্ব এখনও তমলুকের প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, তমলুকের বিজেপি প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তা ঠিক করবে। দলীয় কর্মীরা হয়তো আবেগপ্রবণ হয়ে দেওয়াল লিখে ফেলেছেন। এই নিয়ে পার্টির কোনও নির্দেশ নেই। 

যোগদানের দিনই কেন তিনি বিজেপিতে, তার কারণ ব্যাখ্যা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁকে যখন প্রশ্ন করা হয়, আপনি কোন আসন থেকে প্রার্থী হবেন। সেটা কি তমলুক? জবাবে সদ্য প্রাক্তন বিচারপতি বলেন, "সেটা দলের সর্বোচ্চ নেতারা স্থির করবেন। ওটা আমার বিষয় নয়।'' সেই তমলুকের প্রার্থী হিসেবে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হওয়ায় রাজনৈতিক মহলের অনেকেই ভাবছেন তাহলে কি জল্পনাই এবার সত্যি হচ্ছে!


```