দ্য ওয়াল ব্যুরো: বুধবার কলকাতা পুরসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। আর সেই অনুষ্ঠানে তৃণমূলকে বিঁধতে প্রেসিডেন্সিকে তুলে ধরল গেরুয়া শিবির। এ যেন শব্দের খেলায় অতীত বর্তমানের চারিত্রিক গঠন তুলে ধরার কৌশল।
কলকাতার স্বাস্থ্য থেকে নিরাপত্তা, পরিবেশ থেকে সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে উন্নতির একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রয়েছে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনাও। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’।
ইশতাহারে ৫টি বিষয়ের উপর জোর দিয়েছে বঙ্গ বিজেপি। ৮ লক্ষ পরিবারের হাতে এই ঘোষণা পৌঁছে দেওয়ার হবে বলেন তাঁরা। স্বাস্থ্য, স্বচ্ছতা, শিক্ষা ও সংস্কৃতি- এইগুলিতে জোর দিয়েছে।
এদিন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী বলেন, কলকাতার প্রথম তিন মেয়র ছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী ঘুষ কাণ্ডে প্রেসিডেন্সি জেলর গেছিলেন।
প্রয়াত, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ঘুষ কাণ্ডে জেলে গিয়েছিলেন। তিনজনই ছিলেন প্রেসিডেন্সি জেলের কয়েদি।
অন্যদিকে কলকাতার প্রথম তিন মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জ্যোতিন্দ্র মোহন সেনগুপ্ত ও সুভাষ চন্দ্র বসু। তাঁরা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী ছিলেন। গেরুয়া শিবিরের বক্তব্য, কলকাতার গরিমাকে ধুলোয় মিশিয়েছে তৃণমূল। কল্লোলিনীকে কলঙ্কিত করেছেন তিন মেয়র।