Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত মেমনের কবর সুসজ্জিত, বিজেপি বিধায়কের আপত্তিতে নিভল বাতি

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) একটি কবর স্থানের (grave) একটি কবর মার্বেল টাইলস আচ্ছাদিত। সুন্দর আলোর ব্যবস্থা হয়েছে। সুসজ্জিত (beautified) এই কবরটি নিয়ে বৃহস্পতিবার বাণিজ্যনগরীতে দিনভর চর্চা চলছে। কারণ, বিজেপির বিধায়ক রাম কদম কবরের

মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত মেমনের কবর সুসজ্জিত, বিজেপি বিধায়কের আপত্তিতে নিভল বাতি

শেষ আপডেট: 8 September 2022 13:24

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) একটি কবর স্থানের (grave) একটি কবর মার্বেল টাইলস আচ্ছাদিত। সুন্দর আলোর ব্যবস্থা হয়েছে। সুসজ্জিত (beautified) এই কবরটি নিয়ে বৃহস্পতিবার বাণিজ্যনগরীতে দিনভর চর্চা চলছে। কারণ, বিজেপির বিধায়ক রাম কদম কবরের ছবি-সহ টুইটে প্রশ্ন তুলেছেন এমন ব্যক্তির কবরও এত সুন্দর করে সাজানো? সন্ত্রাসবাদীর কবর সমাধিতে পরিনত হয়েছে।

কবরটি ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে (Mumbai Blast) অভিযুক্ত ইয়াকুব মেমনের। মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে আজ পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘটনার কিছুদিন পরই গা ঢাকা দেয় সে। বলা হয়, দাউদ পাকিস্তানের করাচিতে আছে। ইয়াকুব মেমনকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। ২০১৫ সালে তা কার্যকর হয়।

১৯৯৩-এর ১২ মার্চ মুম্বই (তখন বম্বে) শহর ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে। তাতে ২৫৭ জন মারা যায়। আহত হয় প্রায় ১৪০০ মানুষ। বলা হয়, বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতেই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে দাউদ ও তার দলবল এই নাশকতার ছক কষে। দাউদ ছাড়াও মূল ষড়যন্ত্রীদের মধ্যে ছিল ইব্রাহিম টাইগার ও ইয়াকুব মেমন।

দক্ষিণ মুম্বইয়ের বিজেপি বিধায়ক রাম কদম টুইট করে বলেন, জঙ্গির কবরস্থল সমাধিতে রূপান্তরিত হয়েছে। এ জন্য তিনি আগের উদ্ধব ঠাকরে সরকারের দিকে আঙুন তোলেন। তাঁর বক্তব্য, উদ্ধবের শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকারের মদতে এটা হতে পেরেছে। মোমেনের দেহ সমাহিত করা হয়েছিল দক্ষিণ মুম্বইয়ের বাদা কবরস্থানে।

বিজেপি বিধায়কের দাবি, এই ঘটনার জন্য শিবসেনা প্রধান উদ্ধব, জাতীয়তাবাদী কংগ্রেসের প্রধান শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উচিত মুম্বইয়ের জনগণের কাছে ক্ষমা চাওয়া।

ছবিগুলি বিতর্ক তৈরি করার সঙ্গে সঙ্গেই মুম্বই পুলিশ ব্যবস্থা নেয়। তারা কবরের চারপাশে লাগানো এলইডি লাইট সরিয়ে দেয়। ডিসিপি-স্তরের পুলিশ অফিসারও তদন্ত করেছেন।

মোদীর নেতাজি মূর্তি উন্মোচনে বাংলাকে অপমান করা হয়েছে, গর্জে উঠলেন মমতা


```