Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আরও ৮ জেলায় বিজেপির সভাপতি বদল! রাজ্য সভাপতি নিয়ে কৌতূহল আরও বাড়ল

সম্প্রতি দোল উৎসবের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করে ছিল পদ্মশিবির। এর মধ্যে নতুন মুখ ছিল ১৭ জনের।

আরও ৮ জেলায় বিজেপির সভাপতি বদল! রাজ্য সভাপতি নিয়ে কৌতূহল আরও বাড়ল

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 April 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বঙ্গ বিজেপি (BJP)। সম্প্রতি দোল উৎসবের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করে ছিল পদ্মশিবির। এর মধ্যে নতুন মুখ ছিল ১৭ জনের।

এবার আরও ৮টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, বাকি ১০টি জেলায় সভাপতিদের নামও শীঘ্রই ঘোষণা করা হবে। তারপরই রাজ্য সভাপতির নামও ঘোষণা করা হবে বলে খবর।

সূত্রের খবর, নতুন ৮টি মুখের মধ্যে অধিকাংশই সঙ্ঘ ঘনিষ্ঠ। তাৎপর্যপূর্ণভাবে নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও। এর আগে ২৫টি সাংগঠনিক জেলার মধ্যে ১৭টি ছিল নতুন মুখ। যা থেকে স্পষ্ট, ২৬ সালে বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে সংঘ ঘনিষ্ট এবং প্রাক্তনদের গুরুত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু হল।

এদিন আলিপুর দুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় আনা হয়েছে নতুন মুখ। 

বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি ওই তালিকায় রয়েছে আরও কয়েকটি নাম। এখন দেখার ২৬ এর ভোটের আগে শীর্ষ নেতৃত্ব কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব ভার তুলে দেয়।


```