Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মাফিয়ারা চায় চাটুকার সাংবাদিক, অনুগত মিডিয়া, অর্ণবের গ্রেফতার নিয়ে কংগ্রেসকে আক্রমণ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীর গ্রেফতার নিয়ে সরাসরি সনিয়া গান্ধী ও কংগ্রেসকে নিশানা করল বিজেপি। সর্বভারতীয় বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, "ইতালীয় নকশার মাফিয়া রাজ চলছে মহারাষ্ট্রে। এ

মাফিয়ারা চায় চাটুকার সাংবাদিক, অনুগত মিডিয়া, অর্ণবের গ্রেফতার নিয়ে কংগ্রেসকে আক্রমণ বিজেপির

শেষ আপডেট: 3 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীর গ্রেফতার নিয়ে সরাসরি সনিয়া গান্ধী ও কংগ্রেসকে নিশানা করল বিজেপি। সর্বভারতীয় বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, "ইতালীয় নকশার মাফিয়া রাজ চলছে মহারাষ্ট্রে। এটা শুধু একজন সাংবাদিকের গ্রেফতার বা নির্দিষ্ট একটি চ্যানেলের বিষয় নয়। সামগ্রিক ভাবে এটা বাক স্বাধীনতা ও মত প্রকাশের উপর আঘাত।", বিজেপি মুখপাত্রর কথায়, " মাফিয়ারা সবসময় চায় সংবাদমাধ্যম হবে তাদের অনুগত। সাংবাদিকরা হবে চাটুকার। আর তা না করলেই নেমে আসে আক্রমণ। ক্ষমতাকে ব্যবহার করে আক্রমণ নামানো হয়।" অর্ণবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ইনটেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। ২০১৮ সালে এক ডিজাইনার ও তাঁর মা আত্মহত্যা করেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির কাছে টাকা পেতেন ওই ডিজাইনার। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। তার ফলেই তাঁরা আত্মহত্যা করেন বলে অভিযোগ। এই বিষয়ে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্বয় নায়েক নামের ওই ডিজাইনারের মেয়ে আদন্যা নায়েক। চলতি বছর মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ নির্দেশ দেন, নতুন করে সেই অভিযোগের তদন্ত শুরু করতে। তিনি বলেন, আদন্যার অভিযোগের ভিত্তিতে ভাল করে তদন্ত করেনি আলিবাগ পুলিশ। খুব তাড়াতাড়ি তদন্ত বন্ধ করে দেওয়া হয়। চলতি বছর ফের একবার অভিযোগ দায়ের করেন আদন্যা। তারপরেই নতুন করে তদন্তের নির্দেশ দেন দেশমুখ। তিনি বলেন, কেউ দোষ করলে তাঁকে ছাড়া হবে না। তারপরেই গ্রেফতার করা হয়েছে অর্ণবকে। সম্বিত পাত্রর আক্রমণের নিশানায় ছিল ১০ জনপথ। তাঁর কথায়, "ইতালিতে যিনি ছিলেন বেনিতো মুসোলিনির ডান হাত, তাঁর মেয়ে আজকে ভারতে মাফিয়া রাজ চালাচ্ছেন।" এখানেই থামেননি তিনি। সনিয়া, রাহুলের নাম করে বলেন, "সনিয়া গান্ধী,রাহুল গান্ধীরা রোজ বলেন গণতন্ত্র হত্যা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা আক্রান্ত, তাহলে আজকে যা ঘটল সেটা কী?" মহারাষ্ট্রে শিবসেনাকে কংগ্রেসের হাতের পুতুল বলেও কটাক্ষ করেন সম্বিত। বলেন, শিবসেনা লোকলস্কর দিতে পারে কিন্তু বোমা, বারুদ, বুলেট সাপ্লাই দিয়েছে কংগ্রেস।

```