Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বর্ধমানের মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

বিজেপির পোলিং এজেন্টের রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা বর্ধমানের মন্তেশ্বরে।

বর্ধমানের মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 May 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা বর্ধমানের মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে বিজেপির ওই বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তিনি এবারের ভোটে বিজেপির পোলিং এজেন্টও ছিলেন।

মৃত বিজেপি কর্মীর নাম অভিজিৎ রায়। বিজেপির অভিযোগ, ভোট শেষ হতেই সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে তৃণমূল। রাতের অন্ধকারে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বিজেপি কর্মীকে।

তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছে, পারিবারিক গোলমালের ঘটনায় ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। ভোটের ফায়দা তুলতে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। 

ঘটনার প্রতিবাদে মন্তেশ্বর থানা ঘেরাও করে আন্দোলনে নেমেছেন বিজেপির কর্মীরা। ঘটনাকে ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। 

১৩ মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল। এবারে এখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মন্তেশ্বরের ১৬৮ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন অভিজিৎ রায়।

মৃত বিজেপি কর্মীর পরিজনদের দাবি, পোলিং এজেন্ট হওয়ার পর থেকেই অভিজিৎকে হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতে গ্রামে একটি অনুষ্ঠান ছিল। সন্ধে থেকে অভিজিতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, "এটি কোনওমতেই আত্মহত্যার ঘটনা নয়। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।" গলায় ফাঁস লাগানো থাকলেও পা মাটিতে লেগে ছিল বলে দাবি বিজেপির স্থানীয় নেতৃত্বর।

পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না।" 

ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মন্তেশ্বর থানায় বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। থানায় যেতে পারেন বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষও।


```