Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দিল্লির ভোটে প্রথম দফায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : ১১ জন তফসিলী জাতিভুক্ত। চারজন মহিলা। সব মিলিয়ে দিল্লির বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা মনোজ তেওয়ারি প্রার্থীতালিকা প্রকাশ করেন। রাজধানীতে ভোট হবে

দিল্লির ভোটে প্রথম দফায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

শেষ আপডেট: 17 January 2020 12:41

দ্য ওয়াল ব্যুরো : ১১ জন তফসিলী জাতিভুক্ত। চারজন মহিলা। সব মিলিয়ে দিল্লির বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা মনোজ তেওয়ারি প্রার্থীতালিকা প্রকাশ করেন। রাজধানীতে ভোট হবে আগামী ৮ ফেব্রুয়ারি। গণনা ১১ ফেব্রুয়ারি। বিজেপির তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের মধ্যে আছেন বিজেন্দ্র গুপ্ত (রোহিনী), আপের প্রাক্তন বিধায়ক কপিল মিশ্র (মডেল টাউন), শিক্ষা রাই (গ্রেটার কৈলাস), নীলকমল ক্ষত্রী (নারেলা), সুরেন্দ্র সিং বিট্টু (তিমারপুর), বিক্রম বিধুরি (তুঘলকাবাদ), সুমন কুমার গুপ্ত (চাঁদনি চক), আশিস সুদ (জনকপুরি) এবং রবি নেগি (প্রতাপগঞ্জ)। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন রবি নেগি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কে প্রার্থী হচ্ছেন, এখনও জানা যায়নি। দিল্লিতে শাসক আম আদমি পার্টি গত বুধবার ৭০ টি আসনেরই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিশিষ্ট প্রার্থীদের মধ্যে আছেন সত্যেন্দ্র জৈন (শকুর বস্তি), জিতেন্দ্র তোমর (ত্রিনগর), জার্নেল সিং (তিলক নগর), অতিশি (কালকাজি) এবং এস কে বাগগা (কৃষ্ণনগর)। গতবারের ভোটে দিল্লিতে একটিও আসন পায়নি কংগ্রেস। তারা আগেই জানিয়েছিল, বিজেপি ও আম আদমি পার্টি আগে প্রার্থীতালিকা ঘোষণা করুক। পরে তারা করবে। ২০১৫ সালের ভোটে সুইপ করেছিল আপ। ৭০ টি আসনের মধ্যে তারা পেয়েছিল ৬৭ টি। বাকি তিনটি পেয়েছিল বিজেপি। যদিও এবার কেন্দ্রে শাসক দলের দাবি, তারাই ক্ষমতায় আসবে। এদিন বিজেপির সাংবাদিক বৈঠকে মনোজ তেওয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁরা জানান, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন।

```