Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গুজরাতে ব্রিজ বিপর্যয়ে সর্বহারা বিজেপি সাংসদ! ৫ শিশু-সহ পরিবারের ১২ সদস্যের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের মরবিতে রবিবার মর্মান্তিক সেতু দুর্ঘটনায় (Gujarat Bridge collapse) এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। তাঁদের মধ্যেই রয়েছেন এক বিজেপি সাংসদের (BJP MP) পরিবারের ১২ জন সদস্য (12 family members)। তাঁদের মধ্যে ৫টি শিশু

গুজরাতে ব্রিজ বিপর্যয়ে সর্বহারা বিজেপি সাংসদ! ৫ শিশু-সহ পরিবারের ১২ সদস্যের মৃত্যু

শেষ আপডেট: 31 October 2022 08:28

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের মরবিতে রবিবার মর্মান্তিক সেতু দুর্ঘটনায় (Gujarat Bridge collapse) এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। তাঁদের মধ্যেই রয়েছেন এক বিজেপি সাংসদের (BJP MP) পরিবারের ১২ জন সদস্য (12 family members)। তাঁদের মধ্যে ৫টি শিশু ছিল বলে জানা গেছে।

সূত্রের খবর, রাজকোটের সাংসদ মোহনভাই কল্যানজি কুন্দারিয়ার বোনের পরিবারের ১২ জন সদস্য রবিবার মাচ্ছু নদীর উপর ওই ঝুলন্ত ব্রিজ দেখতে গিয়েছিলেন। আচমকাই সেতু ছিড়ে পড়ায় তাঁরা সকলেই নদীতে পড়ে যান। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনার জেরে বিধ্বস্ত বিজেপি শিবিরের ওই সাংসদ। কাঁদতে কাঁদতে তিনি জানান, 'ওই অভিশপ্ত সেতু আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমার বোনের পুরো পরিবারটাই শেষ হয়ে গেল।'

ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। এঁদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাতভর অনুসন্ধান চালানোর পরেও নিখোঁজ বহু। তাঁদের খোঁজার চেষ্টা জারি রয়েছে।

গুজরাতের এই ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি বলে জানা গিয়েছে। গত ৭ মাস সংস্কারের জন্য বন্ধ ছিল সেতুটি। ২ কোটি টাকা খরচ করে মেরামত করার পর গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুঁজে দেওয়া হয়েছিল ব্রিজটি। কিন্তু তার মাত্র ৪ দিনের মাথাতেই এমন মর্মান্তিক বিপর্যয়ে রাজ্যের শাসক দলের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। কংগ্রেস, আপ-সহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি তুলেছে।

মরবি পুরসভার অভিযোগ, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয়েছিল সেতুটি। জানা গেছে, ঝুলন্ত এই ব্রিজটিতে ওঠার জন্য টিকিট কাটতে হয়। অতিরিক্ত লাভের আশায় সেতু কর্তৃপক্ষ ইচ্ছে করেই বেশি লোককে ব্রিজে ওঠার অনুমতি দিয়েছিল বলে অভিযোগ করেছে মরবি পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবার পিছু যথাক্রমে ৪ লক্ষ এবং ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, মোদী ৪ চার দিনের সফরে গুজরাতে গিয়েছিলেন। তাঁর মধ্যেই ঘটে গেলই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার জেরে ইতিমধ্যেই সোমবার আমদাবাদে মোদীর রোড-শো বাতিল করা হয়েছে।

গুজরাতে গিয়েছিলেন পেটের টানে! ব্রিজ ভেঙে ঘরের ছেলের মৃত্যুতে শোকের ছায়া পূর্বস্থলীতে


```