Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'বাংলায় উন্নয়ন আর বিপর্যয় সমার্থক', আত্রেয়ী নদীর বাঁধ ভাঙতেই সরকারকে নিশানা সুকান্তর

এলাকায় জল ঢোকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল।

'বাংলায় উন্নয়ন আর বিপর্যয় সমার্থক', আত্রেয়ী নদীর বাঁধ ভাঙতেই সরকারকে নিশানা সুকান্তর

ফাইল ছবি

শেষ আপডেট: 10 February 2025 13:46

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'বছর আগে তৈরি হয়েছিল আত্রেয়ী নদীর বাঁধ। তবে সেটির একাংশ এখন ভেঙে গেছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ভাঙা বাঁধের ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক হয়ে গেছে। 

বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নদীর বাঁধের একাংশ ভেঙে গেছে। তার কারণে এলাকায় জল ঢোকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল। এই অভিযোগকেই কার্যত হাতিয়ার করেছেন সুকান্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেছেন তিনি। 

বিজেপি নেতার কটাক্ষ, 'পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুঠ চলছে, তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তাঁর লুঠের সরকারও ভেঙ্গে গুঁড়িয়ে দেবেন।' প্রসঙ্গত, বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান সেচ দফতরের ইঞ্জিনিয়াররা, গেছিলেন পুরসভার চেয়ারম্যান, পুলিশও। তাঁদের বক্তব্য অতিরিক্ত জলের চাপেই এই ঘটনা ঘটেছে। 

তৃণমূলের তরফে বলা হয়েছে, প্রশাসনের তরফে নজর দেওয়া হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানুষরা যাতে আতঙ্কিত না হন সে ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। যদিও এলাকার মানুষ বিষয়টিতে খুবই বিরক্তি। কারণ নদীবাঁধ তৈরি হয়েছিল ২০২৩ সালে, যার উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত অল্প সময়ে নদীবাঁধের বেহাল দশা দেখে তাঁরা একাধিক প্রশ্ন তুলছেন। 


```