Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাশন দুনিয়ায় সুকান্ত মজুমদার, গলায় স্কার্ফ জড়িয়ে র‍্যাম্পে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি

ওই ফ্যাশন শোয়ে উত্তর-পূর্ব ভারতের পোশাকি ধরণ তুলে ধরার দায়িত্ব বর্তায় সুকান্ত আর সিন্ধিয়ার ঘাড়ে। উত্তর-পূর্ব ভারতের বস্ত্রশিল্প, শিল্পীদের দক্ষতা এবং আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতেই দুই কেন্দ্রীয় মন্ত্রী ব়্যাম্পে হাঁটলেন।

ফ্যাশন দুনিয়ায় সুকান্ত মজুমদার, গলায় স্কার্ফ জড়িয়ে র‍্যাম্পে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি

র‍্যাম্পে সুকান্ত মজুদার ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

শেষ আপডেট: 8 December 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো: একসময় ছাত্র পড়াতেন। তারপর সেখান থেকে চলে আসেন সংসদে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিজেপি সভাপতিও।

সেই সুকান্ত মজুদারই এবার র‍্যাম্পে হাঁটলেন। দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের ফ্যাশন শোয়ে সুকান্তর র‍্যাম্প ওয়াকের সঙ্গী ছিলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

ওই ফ্যাশন শোয়ে উত্তর-পূর্ব ভারতের পোশাকি ধরণ তুলে ধরার দায়িত্ব বর্তায় সুকান্ত আর সিন্ধিয়ার ঘাড়ে। উত্তর-পূর্ব ভারতের বস্ত্রশিল্প, শিল্পীদের দক্ষতা এবং আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতেই দুই কেন্দ্রীয় মন্ত্রী ব়্যাম্পে হাঁটলেন। ভারিক্কী স্বভাবের রাজনীতিক নাকি পেশাদার মডেল, তা দেখে বোঝার উপায় ছিল না।

প্রসঙ্গত, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য উদযাপনে ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের আয়োজন হয়। সেখানেই সিন্ধিয়ার সঙ্গে ব়্যাম্পে হাঁটেন সুকান্ত।

সোশ্য়াল মিডিয়ায় সিন্ধিয়া লেখেন, 'সংস্কৃতি এবং সৃজনশীলতার উদযাপন। উত্তর-পূর্ব ভারতের উজ্জ্বল উপস্থিতি তুলে ধরতে পারার অভিজ্ঞতা দারুণ। প্রত্যেকটি রাজ্যকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছিল। সুকান্ত মজুমদারের সঙ্গে এর অংশ হতে পেরে গর্ব হচ্ছে'।


```