Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনার পিছনে রয়েছে গাফিলতি, বললেন বিজেপি সাংসদ! যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

এই ঘটনায় তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

দুর্ঘটনার পিছনে রয়েছে গাফিলতি, বললেন বিজেপি সাংসদ! যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক কামরা

শেষ আপডেট: 17 June 2024 11:57

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সাতসকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? বিজেপি সাংসদ রাজু বিস্তা বলছেন, গাফিলতি রয়েছে।

সিগনালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ঘটনাস্থলে গিয়ে তদারকি করছেন। তাঁর বক্তব্য, এমন যে কোনও ঘটনাই খুব দুঃখজনক। ভবিষ্যতে যাতে না ঘটে তার ব্যবস্থাই করা উচিত। কিন্তু আপাতত মনে হচ্ছে গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই উত্তরবঙ্গে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

যে কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ঠিক কতজন কী অবস্থায় রয়েছেন তা আন্দাজ করা যাচ্ছে না। তাই আপাতত গ্যাস কাটার ব্যবহার করে উদ্ধার কাজ চালাতে ভরসা পাচ্ছে না উদ্ধারকারী দল। আপাতত একেবারে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা। দড়ি বেঁধে ট্রেনের ভাঙা অংশগুলি সরিয়ে ফেলার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। প্রসঙ্গত, এই ঘটনার পরেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ ট্রেন চলাচল।

অল্প ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই বলছেন, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে তার থেকে মাত্র ১৫ মিনিট দূরে নিউ জলপাইগুড়ি স্টেশন। কিন্তু এখনও পর্যন্ত কোনও রিলিফ ট্রেন সেখানে পাঠানো হয়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ একাধিক কামরা থেকে আসছে গোঙানির শব্দ। 


```