Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সরকারি আমলাদের থেকে যৌনকর্মীদের চরিত্র ভালো: বিজেপি'র বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো: বিপ্লব দেবকেও টেক্কা দেন তিনি। বিতর্কিত কথা বলায় জুড়ি নেই উত্তর প্রদেশের বৈরিয়ার বিধায়ক সুরেন্দ্র সিংয়ের। সোমবার তিনি দলের সমর্থকদের বলেছিলেন, "কোনও সরকারি আমলা ঘুষ নিতে চাইলে তাঁকে ঘুঁষি মারুন।" পরদিন আরও একধাপ এগিয়ে তিনি

সরকারি আমলাদের থেকে যৌনকর্মীদের চরিত্র ভালো: বিজেপি'র বিধায়ক

শেষ আপডেট: 6 June 2018 08:09

দ্য ওয়াল ব্যুরো: বিপ্লব দেবকেও টেক্কা দেন তিনি। বিতর্কিত কথা বলায় জুড়ি নেই উত্তর প্রদেশের বৈরিয়ার বিধায়ক সুরেন্দ্র সিংয়ের। সোমবার তিনি দলের সমর্থকদের বলেছিলেন, "কোনও সরকারি আমলা ঘুষ নিতে চাইলে তাঁকে ঘুঁষি মারুন।" পরদিন আরও একধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন, "আমলাদের তুলনায় যৌনকর্মীদের চরিত্র অনেক ভালো। অন্তত তাঁরা টাকা নিয়ে নিজের কাজটা ঠিকভাবে করেন। কিন্তু সরকারি আমলারা যে টাকা নিয়েও আপনার কাজ করে দেবেন তার কোনও গ্যারান্টি নেই।" দিন কয়েক আগেই উত্তরোত্তর ধর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে অভিভাবক এবং মোবাইল ফোনকেই দায়ী করেছিলেন তিনি। এমনকী সব সীমা ছাড়িয়ে তিনি বলেছেন, তিন সন্তানের মাকে কেও ধর্ষণ করে না। এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'শূর্পণখা' বলে কটাক্ষ করতেও পিছপা হননি এই সুরেন্দ্র সিং। বলেছিলেন, খুব তাড়াতাড়ি বাংলা জম্মু-কাশ্মীরে পরিণত হবে এবং সেখান থেকে কার্যত পাততাড়ি গোটাতে হবে হিন্দুদের। বিজেপি বিধায়ক, নেতা-মন্ত্রীদের বারবার এ হেন বেফাঁস মন্তব্যে যথেষ্ট বিরক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস খানেক আগে নেতা-মন্ত্রীদের কার্যত সতর্ক করে তিনি বলেছেন, "আমরা বারবার ভুল করছি। মিডিয়াকে এ ভাবে মশলা খবর দেওয়ার কোনও মানে হয় না। আমাদের সংযত হতে হবে। কারণ এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। " কিন্তু মোদীর এই সতর্ক বাণীর পরেও দমেননি সুরেন্দ্র সিং। বরং নতুন নতুন বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। যেমনটা এ বার করলেন। সরকারি আমলাদের সঙ্গে যৌনকর্মীদের চরিত্রের তুলনা করে।

```