Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূলের নেতাদের 'ঝাঁটা পেটার' নিদান সোনামুখীর বিজেপি বিধায়কের, বিজয়া সম্মিলনী মঞ্চে ডাক

বিধায়কের কড়া ভাষণে তেতে উঠল বিজেপির কোতুলপুরের বিজয়া সম্মিলনী মঞ্চে নাম না করে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের ঝাঁটাপেটা করার নিদান দিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। 

তৃণমূলের নেতাদের 'ঝাঁটা পেটার' নিদান সোনামুখীর বিজেপি বিধায়কের, বিজয়া সম্মিলনী মঞ্চে ডাক

শেষ আপডেট: 1 November 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিধায়কের কড়া ভাষণে তেতে উঠল বিজেপির কোতুলপুরের বিজয়া সম্মিলনী মঞ্চে নাম না করে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের ঝাঁটাপেটা করার নিদান দিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। 

বুধবার দুপুরে কোতুলপুরের একটি মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল বিজেপি। সেখানে আমন্ত্রিত ছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার গলায় উঠে এল তৃণমূল শীর্ষ নেতাদের দুর্নীতির কথা। 

তিনি বলেন, '' তৃণমূল প্রতিবাদ করে যাচ্ছে বিজেপি খারাপ। তৃণমূল নেতাদের বলছি, একটা বিজেপি নেতা কর্মী জেলে যায়নি। কে এমলএ গেল, কে এমপি গেল তাতে বিজেপির কিছু এসে যায় না। বিজেপির সম্পত্তি যাঁরা, তাঁরা মাঠে বসে রয়েছে।''

দিবাকরবাবুর দাবি, ''কোতুলপুরের মানুষের কাছেও সময় আসবে। পশ্চিমবঙ্গের বড় চোরগুলো যখন ধরা পড়বে, তখন এই ছোট চোরগুলো আপনার পাড়ায় গেলে ভাল করে একটু খাতির যত্ন করবেন। মায়েরা সকাল বেলায় উঠে যেটা দিয়ে উঠোন পরিষ্কার করেন, সেটা দিয়েই খাতির যত্ন করে দেবেন।'' 

কয়েকদিন আগেই বিজেপির টিকিটে জয়ী বিধায়ক হরকালী পতিহার দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাতে অস্বস্তিতে পড়ে বিজেপি। সেই ঘটনা নিয়ে এদিন হরকালীকেও একহাত নেনে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। 

তিনি বলেন, ''এই দলবদলুগুলোকেও একটু দিতে হবে। তখন দলবদলু বলবে আমি তো চুরি করিনি, ক'দিন আগেই এসেছি। মনে রাখবেন, যে চুরি করে সে যেমন অপরাধী, তেমনই যে চুরির সমর্থন করে সেও সমান অপরাধী।'' তাই এই 'চুরি'র খেসারত ওই 'দলবদলু বিধায়ক'কেও দিতে হবে বলে সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দেন।

বিজেপি বিধায়কের সভামঞ্চ থেকে এই মন্তব্যের জবাবে তৃণমূলের নেতাদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় চর্চা শুরু হয়েছে।


```