Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল সাংসদের 'কলিজা খুলে নেওয়ার' পাল্টা দিয়ে বিজেপি বিধায়ক বললেন, হাতে যন্ত্র তুলে নিন

বৃহস্পতিবার এই সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এবারের ভোটে লড়াই তৃণমূলের সাথে না, লড়াইটা হচ্ছে পুলিশের সাথে।'

তৃণমূল সাংসদের 'কলিজা খুলে নেওয়ার' পাল্টা দিয়ে বিজেপি বিধায়ক বললেন, হাতে যন্ত্র তুলে নিন

বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

শেষ আপডেট: 8 November 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: তালডাংরার বিবড়দায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহর সমর্থনে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরুপ চক্রবর্ত্তী দাবি করেন, 'গত ৫ তারিখ রাত ৮ টায় বাঁকুড়া সার্কিট হাউসে নির্বাচন কমিশনের এক আধিকারিক বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।'

তিনি আরও বলেন, 'কমিশন তৃণমূলের ঝাণ্ডা খুলে দেবেন! মনে রাখবেন, এটা করলে ১৩ তারিখ তালডাংরার মানুষ আপনাদের কলিজা খুলে দেবেন।' সাংসদের এহেন হুঁশিয়ারি দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের নজরে এসেছে। সূত্রের খবর, কমিশন এই ব্যাপারটা খতিয়ে দেখছে।

এরই পাল্টা দিয়ে তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

তিনি বলেন, 'এক বেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে। চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে।' 

বৃহস্পতিবার এই সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এবারের ভোটে লড়াই তৃণমূলের সাথে না, লড়াইটা হচ্ছে পুলিশের সাথে। পুলিশ সরে গেলে মাত্র ১৫ মিনিট সময়ও তৃণমূল নামে কোনও রাজনৈতিক দল থাকবে না।'

পাশাপাশি তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মনে রাখবেন চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই দালালি ছাড়ুন, প্রয়োজনে খাঁকি উর্দি ছেড়ে রাস্তায় নেমে রাজনীতি করুন। কতো দম আছে দেখে নেব। তৃণমূলের দালালি করতে হলে পোশাক থেকে অশোক স্তম্ভ খুলে হাওয়াই চটি লাগান।'

এ ব্যাপারে বিজেপিকে আবার পাল্টা তৃণমূল তোপ দেগে বলেছে, দলটা অশিক্ষিত লোকে ভর্তি। এটাই ওদের সংস্কৃতি। 


```