Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শান্তনুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিশ্বজিত্‍, 'নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য রাজনীতি করছেন সাংসদ'

দ্য ওয়াল ব্যুরো: গতকাল ঠাকুরনগরে অমিত শাহের সভায় তাঁকে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল। শেষমেশ শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে জট কাটে। কিন্তু সেই তিনি তৃণমূলের টিকিটে জিতে পরে বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত্‍ দাস ক্ষোভ উগরে দিল

শান্তনুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিশ্বজিত্‍, 'নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য রাজনীতি করছেন সাংসদ'

শেষ আপডেট: 12 February 2021 08:05

দ্য ওয়াল ব্যুরো: গতকাল ঠাকুরনগরে অমিত শাহের সভায় তাঁকে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল। শেষমেশ শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে জট কাটে। কিন্তু সেই তিনি তৃণমূলের টিকিটে জিতে পরে বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত্‍ দাস ক্ষোভ উগরে দিলেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এদিন বিশ্বজিতের সরাসরি অভিযোগ, বনগাঁর সাংসদ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কাজ করছেন। বিজেপি সবার জন্য কাজ করার কথা বলে। কিন্তু বনগাঁর সাংসদ তার উল্টোটা করছেন। বিশ্বজিত্‍ আরও বলেছেন, ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি আমি পছন্দ করি না। তবে কে তাঁকে ব্ল্যকমেল করছেন, কী নিয়েই বা করছেন সে ব্যাপারে কিছু খোলসা করেননি। তবে তিনি যে গোটা বিষয়টি ভাল ভাবে নিচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন। ইঙ্গিতপূর্ণ ভাবেই সাংবাদিক বৈঠকে বলেছেন, আমি পরে আবার আপনাদের সব জানাব। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি বিজেপি ছাড়ছেন? তাও স্পষ্ট করেননি বিশ্বজিত্‍। বিজেপির একটি সূত্রের দাবি, বনগাঁয় এক প্রকার একাধিপত্য কায়েম করতে চাইছেন শান্তনু ঠাকুর। বিশ্বজিৎকে বনগাঁ উত্তরের প্রার্থী করা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। শান্তনু চাইছেন, বনগাঁ লোকসভার আওতায় সাতটি বিধানসভা আসনে তাঁর পছন্দের প্রার্থীরা টিকিট পান। তবে রাজ্য বিজেপির এক নেতা বলেন, দুলাল বর, বিশ্বজিৎ দাসরা অনেক আগে দল ছেড়ে বিজেপিতে এসেছেন। তাঁদের নিজ নিজ আসনে প্রার্থী করার ব্যাপারে তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার খেলাফ করলে ভুল বার্তা যেতে পারে। কয়েকদিন আগে এই বিশ্বজিত্‍ই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রাণাম করেছিলেন। সেদিন মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন, “কীরে বিশ্বজিত্‍, ডিশিসন নিলি?” নোয়াপাড়ার বিধায়ক তথা বিজেপিতে যোগ দেওয়া সুনীল সিংও ছিলেন বিশ্বজিতের সঙ্গে। পরে দুজন মমতার সঙ্গে একান্তে বৈঠকও করেন। সেদিনই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি বিশ্বজিতের ঘর ওয়াপসি হচ্ছে? যদিও সন্ধ্যায় দেখা যায় হেস্টিংসে বিজেপি দফতরে গিয়েছেন বিশ্বজিত্‍, সুনীল। কারণ, ততক্ষণে ফোনে যোগাযোগ করে দুজনকেই বোঝানোর পালা চলে বলে খবর। কিন্তু এদিন বিশ্বজিতের সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেওয়ায় নতুন করে জল্পনা উস্কে গিয়েছে। তবে অনেকে বলছেন, শান্তনুর ব্যাপারে দলের কাছে বার্তা দিতেই এদিন মুখ খুললেন তিনি।

```