Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থাকবেন মোদীও, ৫ রাজ্যের ভোট নিয়ে বুধবার বৈঠকে শাহ-নাড্ডারা

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে রাজস্থান, ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা ভোট। এই পাঁচ রাজ্যের ( 5 states) ভোট নিয়ে আলোচনার জন্য বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (BJP meeting)। রাজধানীতে পার্

থাকবেন মোদীও, ৫ রাজ্যের ভোট নিয়ে বুধবার বৈঠকে শাহ-নাড্ডারা

শেষ আপডেট: 16 August 2023 06:18

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে রাজস্থান, ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা ভোট। এই পাঁচ রাজ্যের ( 5 states) ভোট নিয়ে আলোচনার জন্য বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (BJP meeting)। রাজধানীতে পার্টির সদর দফতরের এই বৈঠকে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। থাকবেন দলীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে বৈঠকে প্রার্থী তালিকা তৈরির গাইডলাইন নিয়ে কথা হবে। সেই সঙ্গে প্রচারের কৌশল নিয়েও কথা হবে। নির্বাচনের ব্যাপারে বিজেপির এই কমিটিই (BJP meeting) শেষ কথা বলে। পাঁচ রাজ্যের ভোট হওয়ার কথা নভেম্বরের মাঝামাঝি নাগাদ। সাধারণত এতটা আগে কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসে না। মনে করা হচ্ছে কর্নাটকের বিধানসভা ভোটে ভরাডুবির কারণে পদ্ম শিবিরের শীর্ষ নেতারা বিলম্ব করতে চাইছেন না।

এই পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র মধ্যপ্রদেশে বিজেপি একক শক্তিতে ক্ষমতায় আছে। মিজোরামে তারা মিজো ন্যাশনাল ফ্রন্টের সরকারের শরিক। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা অধিবেশনের অনাস্থা বিতর্কে তারা সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে মণিপুর পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে। ফলে ৬০ বিধানসভার রাজ্য মিজোরামে বিজেপি এবার হয়তো একাই লড়াই করবে। রাজ্যস্থান ও ছত্তীশগড়ে ক্ষমতায় কংগ্রেস। দুই রাজ্যেই শাসক দলের অবস্থা ভাল। ওই দুই রাজ্যের পাশাপাশি তেলেঙ্গানাতেও এবার পদ্ম শিবির ক্ষমতায় ফিরতে মরিয়া। মোদীর পয়লা নম্বর টার্গেট হল তেলেঙ্গানা।

কর্নাটক হাতছাড়া হওয়ার দক্ষিণে কোনও রাজ্যেই বিজেপি ক্ষমতায় নেই। ভারত রাষ্ট্র সমিতিতে হটিয়ে তেলেঙ্গানা দখলে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। সেখানেও কংগ্রেসের সঙ্গে লড়তে হবে বিজেপিকে। ফলে কর্নাটকের পর আসন্ন পাঁচ রাজ্যের ভোটেই বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। ওই ভোটের সময় রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা চলবে। ফলে বিরোধী শিবিরের অঙ্ক মাথায় রেখেই বিজেপি এখন থেকেই প্রস্তুতি শুরু করছে।

আরও পড়ুন: মোদীর হাত ধরার প্রস্তাব শরদকে, সরগরম মহারাষ্ট্রের রাজনীতি, চিন্তায় বহু নেতা


```