Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হিমাচলেও বিজেপির ইস্তাহারে অভিন্ন দেওয়ানি

দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিন ঘোষণার মুখে গুজরাতের বিজেপি (BJP Manifesto) সরকার ঘোষণা করে ক্ষমতায় টিকে গেলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করার বিষয়ে অগ্রসর হবে সরকার। হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) ভোটের আর সাতদিনও ব

হিমাচলেও বিজেপির ইস্তাহারে অভিন্ন দেওয়ানি

শেষ আপডেট: 6 November 2022 15:04

দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিন ঘোষণার মুখে গুজরাতের বিজেপি (BJP Manifesto) সরকার ঘোষণা করে ক্ষমতায় টিকে গেলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করার বিষয়ে অগ্রসর হবে সরকার। হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) ভোটের আর সাতদিনও বাকি নেই। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে জানান, ক্ষমতায় থেকে গেলে এ রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে পদক্ষেপ করবে বিজেপি সরকার। এ জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি চালুর অর্থ কোনও ধর্মীয় এবং জাতি গোষ্ঠীর পৃথক কোনও আইনি সুবিধা থাকবে না। ‘এক দেশ-এক আইন’—নীতি একশো ভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজেপি হিন্দুত্বের যে সব এজেন্ডা নিয়ে এতদুর এসেছে তারমধ্যে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি এখনও অপূর্ণ আছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার কাজ আদালতের রায়েই সহজ হয়ে গিয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী ৩৭০ নম্বর অনুচ্ছেদ কেন্দ্রের বিজেপি সরকার প্রত্যাহার করে নিয়েছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিজেপি রাজ্যগুলিতে সহমত তৈরি করে এগতে চাইছে। যদিও সংবিধান ও আইনজ্ঞদের মতে, এই ব্যাপারে রাজ্য সরকারগুলির কিছু করণীয় নেই। যা করার করতে হবে কেন্দ্রকেই।

বিজেপি সভাপতি নাড্ডা আজ আরও জানিয়েছেন, রাজ্যবাসী বিজেপিকে ফের সরকার গড়ার সুযোগ দিলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

প্রসঙ্গত, হিমাচল হল নাড্ডার নিজের রাজ্য। হিমাচলে তাই প্রার্থী বাছাই থেকে ইস্তাহার তৈরি সব কাজেই নাড্ডাই শেষ কথা। প্রাক নির্বাচনী সমীক্ষায় বিজেপির ফের সরকার গড়ার সম্ভাবনার কথা বলা হলেও বিক্ষুব্ধদের নিয়ে দল চিন্তিত। বিগত কয়েকটি নির্বাচনের মতো এবারও বিজেপি মহিলা ভোটের উপর বাড়তি জোর দিচ্ছে।

নাড্ডা জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় থেকে গেলে চার লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উচ্চ শিক্ষার জন্য মেয়েরা পাবে স্কুটার। রাজে চালু করা হবে আর পাঁচটি নতুন মেডিকেল কলেজ। এছাড়াও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের সাইকেল দেওয়া হবে।

উপনির্বাচন: বিহারের আসন দখলে রাখল বিজেপি, বাকি পাঁচ রাজ্যেও ভাল ফল পদ্ম শিবিরের


```