Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদী, অমিত শাহকে 'হুমকি', প্রতিবাদে চেন্নাইয়ে মিছিল, ধৃত বিজেপি নেতারা

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ গত রবিবার এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননা করেছিলেন কংগ্রেসের বক্তা নেল্লাই কান্নান। তাঁদের সরাসরি হুমকি দিয়েছিলেন। তাঁকে গ্রেফতারের দাবিতে বুধবার চেন্নাইয়ে মিছিল করে বিজেপ

মোদী, অমিত শাহকে 'হুমকি', প্রতিবাদে চেন্নাইয়ে মিছিল, ধৃত বিজেপি নেতারা

শেষ আপডেট: 1 January 2020 14:14

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ গত রবিবার এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননা করেছিলেন কংগ্রেসের বক্তা নেল্লাই কান্নান। তাঁদের সরাসরি হুমকি দিয়েছিলেন। তাঁকে গ্রেফতারের দাবিতে বুধবার চেন্নাইয়ে মিছিল করে বিজেপি। তাতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণ, বিজেপির সর্বভারতীয় সম্পাদক এইচ রাজা, অপর দুই শীর্ষ নেতা লা গণেশন ও সি পি রাধাকৃষ্ণণ। পুলিশ তাঁদের আটক করেছে। অভিযুক্ত বক্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। যদিও তাঁকে গ্রেফতার করা হয়নি। নেল্লাই কান্নান থিরুনেলভেলিতে বক্তব্য পেশ করেছিলেন। মঙ্গলবার তাঁর বাড়িতে পুলিশ যায়। বক্তার বাড়ির লোকজন জানায় তাঁর বুকে ব্যথা হচ্ছে। পুলিশই তখন অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে দু'টি সম্প্রদায়ের মধ্যে হিংসায় উস্কানি দেওয়া, শান্তিভঙ্গ ও আরও কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে সভায় তিনি বক্তব্য পেশ করেছিলেন, তার উদ্যোক্তা ছিল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া। তিনি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। বিজেপির স্থানীয় নেতা ধায়া শংকর পুলিশে অভিযোগ করেন, নেল্লাই কান্নান যা বলেছেন, তাকে প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের বিরুদ্ধে হুমকি বলে ধরা যেতে পারে। তাঁর দাবি, মানুষ খুনে উস্কানি দেওয়ার অভিযোগে ওই বক্তার বিরুদ্ধে মামলা করা হোক। বিজেপির সাধারণ সম্পাদক কে এস নরেন্দ্রন তামিলনাড়ুর ডিজির কাছে পৃথকভাবে অভিযোগ জানিয়ে বলেন, ওই বক্তা যা বলেছেন তাতে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে। জাতীয় সংহতি বিপন্ন হতে পারে। একইসঙ্গে তিনি অভিযোগ জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এবং উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভামের বিরুদ্ধেও তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর শাসক দল এডিএমকে নেল্লাই কান্নানের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছে।

```