Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অপরাধী-পুলিশ যোগসাজশের অভিযোগ! উত্তর কলকাতায় এবার আক্রান্ত বিজেপি নেতার বোন, কমিশনে বিজেপি

গত বৃহস্পতিবার রাতে ফুলবাগান থানা এলাকার নারকেলডাঙায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির যুব নেতা ইন্দর যাদব। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিস্তল, লোহার রড নিয়ে তাঁর উপরে হামলা চালায়। মারধর করার পরে তাঁকে বাড়ির কাছেই একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

অপরাধী-পুলিশ যোগসাজশের অভিযোগ! উত্তর কলকাতায় এবার আক্রান্ত বিজেপি নেতার বোন, কমিশনে বিজেপি

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 May 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার রাতে ফুলবাগান থানা এলাকার নারকেলডাঙায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির যুব নেতা ইন্দর যাদব। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিস্তল, লোহার রড নিয়ে তাঁর উপরে হামলা চালায়। মারধর করার পরে তাঁকে বাড়ির কাছেই একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

ইন্দরকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রকাশ যাদবকে গ্রেফতারের দাবিতে শনিবার রাতে ফুলবাগান থানা ঘেরাও করেছিল বিজেপি। অভিযোগ, তারপরই গভীর রাতে ফের ইন্দরের পরিবারের ওপর নেমে এসেছে দুষ্কৃতী হামলা। খবর পেয়ে শনিবার গভীর রাতে ইন্দরের বোনকে এনআরএস হাসপাতালে নিয়ে যান বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ।

ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তমোঘ্ন বলেন, "শনিবার রাতেই আমরা প্রধান অভিযুক্ত গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছিলাম। তারপরই রাতে ইন্দরের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওর বোন গুরতর জখম হয়েছেন।

বিজেপির উত্তর কলকাতা লোকসভা আসনের প্রার্থী তাপস রায় বলেন, "বাংলায় যে আইনের শাসন নেই, গুন্ডারাজ চলছে এই ঘটনা আবারও তা প্রমাণ করল। পুলিশ শাসকদলের অপরাধীদের আড়াল করছে।"

পুলিশের অবশ্য দাবি, ইন্দরের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে  তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

বৃহস্পতিবার দুষ্কৃতীদের হামলায় ইন্দরের মাথা এবং মুখ ফেটে যায়। ভেঙে গিয়েছে একটি পা। অন্য পা টিও মারাত্মকভাবে জখম। হাসপাতালে চিকিৎসাধীন সে। এবার আক্রান্ত হলেন তাঁর বোনও। ঘটনার প্রতিবাদে রবিবার ফের কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। 

যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের স্থানীয় বিধায়ক পরেশ পাল বলেন, ‘‘দুজনের ব্যক্তিগত শত্রুতার সঙ্গে রাজনীতিতে জড়িয়ে বিজেপি ভোটের বাজারে ফায়দা তুলতে চাইছে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’’

অন্যদিকে শনিবার রাতে গিরিশ পার্ক একটি শীতলা মন্দিরে পুজো হচ্ছিল। সেখানে গিয়েছিলেন তাপসের অনুগা্মীরা। অভিয়োগ, বাইরে বেরিয়ে তাঁরা জয় শ্রী রাম স্লোগান দিতেই মারধর করা হয়। হামলায় এক মহিলা-সহ ২জন জখম হয়েছেন। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।


```