Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গাছে ঝুলছে বিজেপি নেতার দেহ, পিছমোড়া করে বাঁধা হাত, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

ঝুলন্ত দেহের হাত কেন পিছমোড়া করে বাঁধা, সেই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

গাছে ঝুলছে বিজেপি নেতার দেহ, পিছমোড়া করে বাঁধা হাত, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

শেষ আপডেট: 8 November 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বুধবার সকালে বাঁকুড়ার নিধিরামপুর গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক বিজেপি নেতার দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো শোরগোল স্থানীয় রাজনৈতিক মহলে। ঝুলন্ত দেহের হাত কেন পিছমোড়া করে বাঁধা, সেই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর অভিযোগ, শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে যেই প্রতিবাদ জানাচ্ছে তাঁকেই নয় খুন করা হচ্ছে অথবা মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। ঘটনার নেপথ্যে বাঁকুড়ার জেলা পুলিশ সুপারের ভূমিকাও খতিয়ে দেখার দাবি তুলেছেন বিরোধী দলনেতা।

এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতার দাবি, “জেলা পুলিশ ইউনিটগুলি টিএমসি ক্যাডার ছাড়া আর কিছুই নয়। তাঁদের একমাত্র কাজ টিএমসি পার্টির অস্তিত্ব বজায় রাখা নিশ্চিত করা। আমি সিবিআই তদন্তের দাবি করছি কারণ পুলিশ তাঁদের রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য ক্ষমতাসীন টিএমসি দলের সঙ্গে জড়িত অপরাধীদের প্রমাণ নষ্ট করে তাদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে”

এদিন সকালে গ্রামের একটি গাছে বিজেপি নেতা শুভদীপ মিশ্রর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। এবারের পঞ্চায়েত ভোটে নিধিরামপুরের ২৫৭ নম্বর বুথ থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভদীপ। বিপুল জনপ্রিয়তা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কারণেই শাসকদল শুভদীপকে হত্যা করেছে বলে অভিযোগ শুভেন্দুর। যদিও তৃণমূলের স্থানীয় নেতারা শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, পরকীয়া সংক্রান্ত ঘটনার জেরেই এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

স্থানীয় বাসিন্দাদের একা্ংশেরও দাবি, এক মহিলার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে খুন হয়ে থাকতে পারেন শুভদীপ। বিবাহিতা ওই মহিলার পরিবার বারবার শুভদীপ ওরফে দীপুকে প্রাণে মারার হুমকি দিত বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


```