Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি নেতারাই বিজেপিতে যোগ দিলেন: কুণাল

শুক্রবার বিজেপির দিল্লির সদর দফতরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন তমলুকের বিদায়ী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

 বিজেপি নেতারাই বিজেপিতে যোগ দিলেন: কুণাল

শেষ আপডেট: 15 March 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিজেপির দিল্লির সদর দফতরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন তমলুকের বিদায়ী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁদের যোগদান ঘিরে দিল্লিতে সাংবাদিক বৈঠকের আয়োজন করে বিজেপি। সেখান থেকে সন্দেশখালির প্রসঙ্গ টেনে বাংলার আইনশৃঙ্খলা এবং তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অর্জুন-দিব্যেন্দু।

আর অর্জুন-দিব্যেন্দুকে সামনে রেখে বাংলার শাসকের উদ্দেশে আক্রমণ তীব্রতর করেছেন বিজেপি নেতা অমিত মালব্যরাও। তার কিছু পরেই টুইটে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। টুইটে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, "বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন। এতে নতুন আর কী রয়েছে?’’ 

একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগেও উস্কে দিয়েছেন কুণাল। টুইটে লিখেছেন,"দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন। এবার পরিবারতন্ত্র নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী মোদী?

তৃণমূলের ব্রিগেডের দিন ৪২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় নাম ছিল না অর্জুনের। তারপরই তিনি দলের ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। যার নিটফল, বৃহস্পতিবার দল ছাড়ার কথা জানিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন অর্জুন।

অর্জুনের দলবদল অবশ্য এই প্রথম নয়। উনিশের লোকসভা ভোটেও তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন তিনি। তারপর তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। মাঝে তৃণমূলে ফেরেন। ফের টিকিট না পেয়ে লোকসভা ভোটের মুখে ফিরলেন বিজেপিতে।

অন্যদিকে দিব্যেন্দু অধিকারী অফিসিয়ালি তৃণমূলের তমলুকের বিদায়ী সাংসদ হলেও একুশের বিধানসভা ভোটের আগে থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব কমতে শুরু করে। কারণ, দিব্যেন্দুর আরও একটা পরিচয় রয়েছে। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। একুশের বিধানসভা ভোটের মুখে ২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর থেকেই দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে। 


```