Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালনায় বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু! ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন—সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কালনায় বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু! ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ

শেষ আপডেট: 26 December 2023 21:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঘর থেকে উদ্ধার হল বিজেপি নেত্রীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট থানার নসরতপুর এলাকায়। আত্মহত্যা নাকি কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে—সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। মৃতার নাম রুমা ভট্টাচার্য (৪০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুরের গোপীনাথপুর গ্রামে রুমাদেবীর বাড়ি। স্বামী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার। তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিজেপি মহিলা মোর্চার ৪ নম্বর মণ্ডলের সভানেত্রী ছিলেন। মঙ্গলবার সকালে রুমাদেবীর স্বামী ও ছেলেরা কাজে বেরিয়ে যান। তাঁর মেয়ে টিউশন পড়াতে চলে যান। মনে করা হচ্ছে, এরপরই ঘটে সেই ঘটনা।

সূত্রের খবর, সকাল সাড়ে আটটা নাগাদ বাড়িরই একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি নেত্রীর দেহ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। সেখানেই চিকিৎসকরা রুমাদেবীকে মৃত বলে ঘোষণা করে। বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, “রুমাদেবী খুব ভাল নেত্রী ছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

এদিকে মৃতার স্বামী শতদল ভট্টাচার্য বলেন, “দিন আনা দিন খাওয়া সংসার আমাদের। বাড়িতে কোনও অশান্তি হয়নি। কিন্তু কেন এরকম ঘটনা ঘটল, তা আমরা বুঝে উঠতে পারছি না।” মৃতার বাবা তপন চক্রবর্তী বলেন, “সকালেও আমার মেয়ে ফোন করে বেশ কিছুক্ষণ কথা বল। এরপরই জানতে পারি মেয়ে অসুস্থ। কিছুক্ষণ পর ওঁর মৃত্যুর খবর পাই। কোত্থেকে যে কী হয়ে গেল!


```