Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রাজ্যপাল গতবার খারাপ ছিলেন, ২৫-এ ভাল হয়ে গেছেন?' বাজেটের আগে রাজ্যকে খোঁচা শুভেন্দুর

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্যপাল বোসের ভাষণ ছাড়াই।

'রাজ্যপাল গতবার খারাপ ছিলেন, ২৫-এ ভাল হয়ে গেছেন?' বাজেটের আগে রাজ্যকে খোঁচা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 28 January 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু গত বছর বাজেট অধিবেশনে ভাষণ দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কী হবে তার দিকে নজর সকলের। আর এই ইস্যুতেই রাজ্যকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্যপাল বোসের ভাষণ ছাড়াই। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে এবার নিয়মমাফিক রাজ্যপাল ভাষণ দিতে চলেছেন বলেই সূত্রের খবর। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন করেন, 'রাজ্যপাল গতবার খারাপ ছিলেন, ২৫-এ ভাল হয়ে গেছেন?' শুভেন্দুর কটাক্ষ, 'সামনে নির্বাচন আসছে তো, তাই...'

যে কোনও রাজ্যের বাজেট অধিবেশন সেই রাজ্যের রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়। কিন্তু ২০২৪ সালে এমন ছবি দেখা যায়নি। বিধানসভা স্পিকারের একটি সিদ্ধান্তের কারণেই এমন ঘটনা ঘটেছিল বলে অনুমান করেছিল বিশ্লেষক মহল। আসলে স্পিকার শীতকালীন অধিবেশন শেষ না করেই তা মুলতুবি করে দিয়েছিলেন। সেক্ষেত্রে বাজেট অধিবেশন নতুন নয়, হয়ে গেছিল শীতকালীন অধিবেশনেরই বাকি অংশ। সেক্ষেত্রে রাজ্যপালে ভাষণ না থাকলেও চলে। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। তাই রাজ্যপাল ভাষণ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। 

১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ১২ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে। তবে সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক থাকতে পারে। 

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশ করবেন। তিনি কী ঘোষণা করেন তার দিকে নজর থাকবেই সাধারণ মানুষের। আর সেই বাজেট ঘোষণার ১১ দিন পরই আবার রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে। 


```