Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিজেপি নেতাকে পরপর গুলি করে খুন নিজের বাড়ির বাইরে! প্রকাশ্যে শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির বাইরে গুলি করে খুন করা হল উত্তরপ্রদেশের বিজেপি নেতাকে (BJP Leader Shot Dead)! বৃহস্পতিবার রাতে মোরাদাবাদের (Moradabad) এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সকলে। পুলিশ জানিয়েছে, সম্বলের নেতা অনুজ চৌধুরী

বিজেপি নেতাকে পরপর গুলি করে খুন নিজের বাড়ির বাইরে! প্রকাশ্যে শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ

শেষ আপডেট: 11 August 2023 02:44

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির বাইরে গুলি করে খুন করা হল উত্তরপ্রদেশের বিজেপি নেতাকে (BJP Leader Shot Dead)! বৃহস্পতিবার রাতে মোরাদাবাদের (Moradabad) এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সকলে।

পুলিশ জানিয়েছে, সম্বলের নেতা অনুজ চৌধুরীকে মোরাদাবাদে তাঁর বাড়ির সামনে গুলি করা হয়েছে। ৩৪ বছরের ওই নেতাকে আর এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে বেরোতে দেখা যায় এদিন। তখনই বাইকে করে এসে তিনটে লোক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে পরপর গুলি করে পালায়। সঙ্গে সঙ্গে তাঁকে মোরাদাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

https://twitter.com/AmmarSageer/status/1689685957967261696

এ বছর সম্বলের আসমোলি ব্লক থেকে ভোটে লড়েছিলেন অনুজ, কিন্তু হেরে যান তিনি। তাঁর এই খুনের পিছনে রাজনৈতিক শত্রুতাকেই দায়ী করছে পরিবার। অমিত চৌধুরী এবং অনিকেত নামের দু'জন সন্দেহভাজনের নামও বলেছেন পরিবারের সদস্যরা। পুলিশ তদন্ত করে দেখছে, চার জনের বিরুদ্ধে দায়ের করেছে অভিযোগ। তারা সকলে পলাতক।

এক পুলিশ আধিকারিকের কথায়, 'দুই দলের ব্যক্তিগত শত্রুতা ছিল। সেই ভিত্তিতে চার জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের পাঁচটি টিম তাদের খুঁজে বেড়াচ্ছে। ধরতে পারলে কড়া পদক্ষেপ করা হবে।'

স্বপ্নদীপ মৃত্যুরহস্য: উদ্ভ্রান্ত আচরণ, ‘সমকামী নই’ বলে চিৎকার! মৃত্যুর ঠিক আগে কী ঘটেছিল


```