Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জিতেন্দ্রর অসুখ ধরাই যাচ্ছে না, হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তিনটি বড় হাসপাতাল ঘুরেও শরীরে গুরুতর কোনও অসুস্থতা ধরা পড়ল না। তাই ভর্তি না নিয়ে শেষমেশ প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) পাঠানো হল আসানসোলের বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)-কে। শুক্র

জিতেন্দ্রর অসুখ ধরাই যাচ্ছে না, হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে বিজেপি নেতা

শেষ আপডেট: 31 March 2023 05:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তিনটি বড় হাসপাতাল ঘুরেও শরীরে গুরুতর কোনও অসুস্থতা ধরা পড়ল না। তাই ভর্তি না নিয়ে শেষমেশ প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) পাঠানো হল আসানসোলের বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)-কে। শুক্রবার সকালে তাঁকে জেলে নিয়ে আসা হয়েছে। আপাতত সেখানেই রয়েছেন তিনি।

আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান হাসপাতাল ঘুরে শুক্রবার ভোরে অসুস্থ জিতেন্দ্র তিওয়ারিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হয়। এদিন সেখানে তাঁর ইউএসজির পর কার্ডিওলজির জরুরি বিভাগে শারীরিক পরীক্ষাও হয়। কিন্তু সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ভর্তি করানোর মতো পরিস্থিতি নয় বলে জানান চিকিত্‍সকরা।

আসানসোল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে তাঁর হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। এরপর প্রথমে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে এবং পরে বৃহস্পতিবার বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ বিজেপি নেতার অভিযোগ, বর্ধমান হাসপাতালে তাঁর কোনও চিকিৎসা হয়নি। এমনকী সেখানে তাঁকে মেরে ফেলার চক্রান্তও হয়েছে বলে দাবি করেন তিনি।

শেষে শুক্রবার ভোরে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে নিয়ে আসা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। সেখানে আবার এই বিজেপি নেতার ইউএসজি করান ডাক্তাররা। এরপর অন্যান্য শারীরিক পরীক্ষাও হয়। এরপর ডাক্তাররাই বলেন, জরুরি ভিত্তিতে তাঁকে ভর্তি করানোর কোনও প্রয়োজন নেই। এরপরই তাঁকে আর আসানসোল জেলে না নিয়ে গিয়ে সোজা প্রেসিডেন্সি সংশোধনাগারে পাঠানো হয়। শুক্রবার সকাল সাতটা নাগাদ প্রেসিডেন্সি জেলে ঢোকানো হয় জিতেন্দ্র তিওয়ারিকে।

সিপিএমের নতুন ডিজিটাল অভিযান, সকাল ১১টা থেকে দেওয়াল ভরাতে মশলা মজুত আলিমুদ্দিনের


```