Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে! হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির গঙ্গাধর

ভিডিও ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গঙ্গাধর।

ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে! হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির গঙ্গাধর

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গঙ্গাধর কয়াল

শেষ আপডেট: 10 May 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর প্রত্যেকটি ভিডিও প্রকাশ্যে আসার পরই চাপ বেড়েছে বিজেপির। কারণ প্রথম যে ভিডিও ভাইরাল হয় তাতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা গেছিল। ভিডিওতে তিনি দাবি করেছিলেন, টাকা দিয়ে মহিলাদের অভিযোগ করানো হয়েছে। সেই ভিডিও ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গঙ্গাধর। 

যে যে ভিডিও ভাইরাল হয়েছে তা সবই ভুয়ো। আরও ভিডিও তৈরি করে ভাইরাল করার চেষ্টা চলছে! এমন দাবি করেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁর আবেদন, তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। কারণ ভুয়ো ভিডিওর জন্য এলাকায় উত্তেজনা বাড়ছে। সিবিআই-এর কাছেও এই নিয়ে আবেদন করেছেন তিনি। আদালত তাঁর আবেদন গ্রহণ করেছে এবং আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। 

গত শনিবার সন্দেশখালি নিয়ে প্রথম ভিডিও সামনে এসেছিল। সেখানেই বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা গেছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন অভিযোগকারী মহিলাদের। সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। ২০০০ টাকা দিয়ে তাদের ভুয়ো অভিযোগ করতে বলা হয়েছিল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্যে। তবে এই একটি নয়, সন্দেশখালি নিয়ে আরও কয়েকটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। 

অন্য একটি ভাইরাল ভিডিওতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পাশাপাশি আর একটি ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা গেছে, সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখা হয়েছিল। গোটা ঘটনায় সন্দেশখালি থানায় মামলা দায়ের হয়েছে গঙ্গাধর কয়াল, রেখা পাত্র সহ একাধিক স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। 

ধর্ষণের ভুয়ো অভিযোগ লেখানো হয়েছিল বলে যে মহিলা দাবি করেছেন, তিনিই বলেছেন এই কাজ তাঁকে দিয়ে করিয়েছিলেন মাম্পি দাস, যিনি সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ। তাঁকেও তলব করেছে পুলিশ। তিন দিনের মধ্যে সন্দেশখালি থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। জানা গেছে, তাঁর বয়ান রেকর্ড করা হবে।  যদিও বিজেপি দাবি করছে, তৃণমূল ভুয়ো ভিডিও তৈরি করে সন্দেশখালি নিয়ে মানুষের ক্ষোভ কমানোর চেষ্টায় রয়েছে।  


```