Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'উনি তো একটু এদিক-ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত', অর্জুনকে পরামর্শ দিলীপের

ভাটপাড়া গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুরের আদালত। বারবার তাঁকেই কেন টার্গেট করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে দিলীপ কার্যত একটু খোঁচাই দেন দলের সহকর্মীকে।

'উনি তো একটু এদিক-ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত', অর্জুনকে পরামর্শ দিলীপের

অর্জুন সিং এবং দিলীপ ঘোষ

শেষ আপডেট: 2 April 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া গুলিকাণ্ডে (Bhatpara Incident) বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছে ব্যারাকপুরের আদালত। তিনি অবশ্য আগেই দাবি করেছিলেন, যে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে খুন করার চক্রান্ত হচ্ছে! তাই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতে গেছেন অর্জুন। এই প্রথম নয়, আগেও তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ। এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও খানিক খোঁচা দিতেও ছাড়লেন না অর্জুনকে। 

দিলীপের কথায়, ''যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকেই তাঁর পিছনে লেগে আছে পুলিশ। একবার এসপি ৫৬টি গাড়ি নিয়ে তাঁর বাড়িতে হামলা করেছিল। আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না। যার একটু শক্তি আছে, তাঁকে শেষ করার চেষ্টা। ওঁকে টার্গেট করেছে ওরা। অর্জুনকে রাজনীতি করতে দেবে না। কিন্তু তিনি লড়ে আসছেন, পার্টি ওঁর সঙ্গে আছে।'' তিনি এও বলেন, ''অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে ১০০-র বেশি মিথ্যে মামলা রয়েছে তা সকলে জানে। এমনকী আদালতও জানে। তিনি তো তার বিরুদ্ধে লড়ছেনই, পার্টিও লড়বে।''  

কিন্তু বারবার তাঁকেই কেন টার্গেট করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে দিলীপ কার্যত একটু খোঁচাই দেন দলের সহকর্মীকে। স্পষ্ট বলেন, ''উনি তো একটু এদিক-ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিংয়েরও স্ট্যান্ড ঠিক করা দরকার।'' দিলীপ ঘোষ যে বরাবরের ঠোঁটকাটা নেতা তা সকলেই জানেন। তিনি নিজেও বলে আসেন যে, সত্যি কথা বলতে ভয় পান না। তাই এখন অর্জুন সিংয়ের দলবদলের রীতি নিয়ে মন্তব্য করতে যে তিনি পিছপা হবেন না, সেটাও স্বাভাবিক। 

২০০৪ সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন অর্জুন। সে বার সিপিএমের কাছে হেরে গিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে ভাটপাড়ার চার বারের বিধায়ক হন। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই টিকিটে লড়ে জেতার পর ব্যারাকপুরের সাংসদ হন। তার তিন বছরের মধ্যে আবার তৃণমূলে যোগ দেন। 

গত লোকসভা ভোটে অর্থাৎ ২০২৪ সালে ব্যারাকপুর থেকেই তাঁকে তৃণমূল টিকিট দেবে ভেবেছিলেন অর্জুন সিং। কিন্তু তেমনটা না হওয়ায় অর্জুন আবার বিজেপিতে ফেরেন। তাই দিলীপ ঘোষ আদতে কী বলতে চেয়েছেন তা সকলের কাছেই পরিষ্কার। 


```