Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌ স্বাক্ষরে বিশ্বরেকর্ড গড়েছেন মমতা, কত বিনিয়োগ হয়েছে কেউ জানে না: দিলীপ

গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় হয়েছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশের একাধিক শিল্পপতি সেখানে এসেছিলেন। কয়েকশো কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মৌ স্বাক্ষরে বিশ্বরেকর্ড গড়েছেন মমতা, কত বিনিয়োগ হয়েছে কেউ জানে না: দিলীপ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 27 March 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: লন্ডন সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে সেখানে বাণিজ্য-বৈঠকও করেছেন। বাংলায় বিনিয়োগ আনার ক্ষেত্রে এই বৈঠক যে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই ইস্যুতেও কটাক্ষ করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, 'উনি তো বিশ্বরেকর্ড করেছেন।' আদতে কী বলতে চাইলেন ঘোষবাবু? 

গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় হয়েছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশের একাধিক শিল্পপতি সেখানে এসেছিলেন। কয়েকশো কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই সম্মেলনের কয়েক সপ্তাহ পরই লন্ডন সফরে গিয়ে বাণিজ্য-বৈঠক করেছেন তিনি। কিন্তু আদৌ বাংলায় কোনও বিনিয়োগ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। 

বিজেপি নেতার কথায়, ''গত ১৫ বছরে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যা মৌ স্বাক্ষর করেছেন সেটা একটা বিশ্বরেকর্ড। কিন্তু কটা বিনিয়োগ হয়েছে? হিসেবে দেখা যাবে, সেটা এতো কম যে ওটাকেও একটা বিশ্বরেকর্ড বলা যায়!'' বিজেপি নেতার স্পষ্ট দাবি, বাংলায় কেউ বিনিয়োগ করতেই চান না। কেন, সেই ব্যাখ্যাও রয়েছে তাঁর কাছে। 

দিলীপ বলেন, ''পশ্চিমবঙ্গ যত বড় বড় শিল্পপতি আছেন তাঁদের থেকে তৃণমূল সরকার কাটমানি খায়। বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয়। সবকিছু জোর করে করায়। তাই গত ১০-১৫ বছরে বাংলায় কে কত টাকা বিনিয়োগ করেছে, তার উত্তর নেই।'' বিজেপি নেতা এও দাবি করেছেন, দিল্লিতে এরকম বহু বাঙালি শিল্পপতি আছেন,  যাদের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক। তাঁরা নাকি তাঁকে বলেছেন, বিজেপি না এলে বাংলায় বিনিয়োগ করবেন না!

দিলীপ সংবাদমাধ্যমে বলেন, ''দিল্লিতে বহু শিল্পপতির সঙ্গে আমার দেখা হয়। বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করি। তাঁদের বলি, 'আপনারা বাংলায় টাকা উপার্জন করছেন কিন্তু বিনিয়োগ করছেন না কেন?' তাঁরা আমাকে বলেন, 'আপনারা ক্ষমতায় এলে বিনিয়োগ করব'।'' 


```