Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'এই আন্দোলন আর শুনানির কোনও ভবিষ্যৎ নেই,' আরজি কর নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

আর বারবার এই গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মনে করেন এই আন্দোলন আর শুনানির আসলে কোনও ভবিষ্যৎই নেই।

'এই আন্দোলন আর শুনানির কোনও ভবিষ্যৎ নেই,' আরজি কর নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 7 November 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে শুনানি হওয়ার কথা ছিল আরজি কর মামলার। কিন্তু সকালেই জানিয়ে দেওয়া হয়, তা পিছিয়ে দুপুর ৩টেয় হবে। আবার দুপুরে জানা যায়, বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ২টোয় শুনানি উঠবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে।

আর বারবার এই গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মনে করেন এই আন্দোলন আর শুনানির আসলে কোনও ভবিষ্যৎই নেই। যদিও এ ব্যাপারে তৃণমূলের কুণাল ঘোষ অবশ্য মনে করেন যে, বারবার আরজি কর মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই সুপ্রিম কোর্টের। এর পিছনে কোনও রাজনীতি নেই নেই। 

২ দিনে ৩ বার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আরজি করের নির্যাতিতার মা-বাবাও। সোজাসুজি কারও দিকে আঙুল না তুললেও স্পষ্ট বুঝিয়ে দেন, শুনানি পিছিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা ভালভাবে নেননি। দেন আন্দোলনের বার্তাও। 

নির্যাতিতার বাবা চোখের জল মুছে দৃঢ় কন্ঠে সাংবাদিকদের বলেন, 'আজ আমার মেয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। রাজ্য সরকার কী করে এর দায় এড়িয়ে যেতে পারে? আমি তো এই প্রশ্নের উত্তর পাইনি। তিন মাস হয়ে গেল। আমরা এতদিন কেঁদে ফেলতাম কথা বলতে গিয়ে। এখন আর চোখে জল আসে না। কঠোর হয়েছি আমরা। আপনারা আমাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে এভাবে কথা বলিনি। লড়াই করতে করতে আমরা কঠোর হয়েছি।'

নির্যাতিতার বাবার কথা শেষ হওয়ার আগেই মা গর্জে ওঠেন সমগ্র বিষয়টি নিয়ে। পথে নামার বার্তা দিয়ে তিনি বলেন, 'আমরা দেশবাসীকে বলব, আপনারা বিচারের জন্য যেভাবে আন্দোলন করছেন, লড়াই করছেন, আমরাও রাস্তায় নামব। আমাদের পাশে থাকবেন। বিচার আমরা ছিনিয়ে আনবই। আমরা মেয়ে হারিয়ে কঠিন হয়ে গেছি। আমাদের এখন রাস্তা নামতেই হবে। বিচার পেতে গেলে আন্দোলনই একমাত্র রাস্তা।'


```