Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যবসায়ীর গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট! একমাস পর গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা

ব্যবসায়ীর গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট! একমাস পর গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা

শেষ আপডেট: 1 October 2023 10:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত অগস্ট মাসে এক ব্যক্তির গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিয়েছিল চার দুষ্কৃতী। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই ব্যক্তি। হুগলির খানাকুলে এই ঘটনাটি ঘটেছিল। অবশেষে সেপ্টেম্বর মাসের একদম শেষে ওই সোনার হার ছিনতাইয়ের ঘটনায় এক বিজেপি নেতা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কুশল বটব্যাল ও বিক্রম মালিক। তাঁদের বাড়ি যথাক্রমে খানাকুল ও পান্তাহারি গ্রামে। গত বৃহস্পতিবার রাতে খানাকুল থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, রাজ্যের শাসকদল ইচ্ছাকৃতভাবে পুলিশ দিয়ে তাঁদের দলের নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে তৃণমূলের তরফে এখনও অবধি এই বিষয়ে কেউ মুখ খোলেননি। ঘটনায় আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, “ধৃত দু’জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ওই সোনার হার এখনও উদ্ধার হয়নি। হারটি কোথায় আছে, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।”

সূত্রের খবর, গ্রেফতার হওয়া এই কুশল বটব্যাল গত পঞ্চায়েত ভোটে খানাকুল-১ ব্লকের ৩৮ নম্বর আসনে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ছিলেন। যদিও তাঁর বিপরীতে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর কাছে তিনি হেরে যান। এলাকায় বেশ দাপুটে বিজেপি নেতা হিসেবেই পরিচিত তিনি। তাঁর বিরুদ্ধেই এভাবে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠায় অনেকেই হতবাক। সোনার হার ছিনতাই করার ঘটনায় বিজেপির নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, গত ৮ আগস্ট খানাকুলের অনন্তনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাইকে করে চার দুষ্কৃতী এসে বীরেশ্বর পাত্র নামে এক ব্যবসায়ীর গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নিয়ে পালায়। তখন বেশ রাত। ওই রাতের অন্ধকারে দুষ্কৃতীদের কোনওভাবেই চিনতে পারেননি সেই ব্যবসায়ী। এরপর ওই রাতেই সঙ্গে সঙ্গে খানাকুল থানায় গিয়ে তিনি সোনার হার ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে শেষে ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে খানাকুল থেকে দু’জনকে গ্রেফতার করে। তারপরই সেই বিজেপি নেতার পরিচয় প্রকাশ্যে আসে।


```