Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপি কেশপুরে নিজেদের লোককে খুন করে তৃণমূলের উপরে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে: দেব

২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগেই কেশপুরে বিজেপি নিজেদের লোককে খুন করিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে ভোটের আগে চরম অশান্তির পরিবেশ তৈরি করবে বলে বড় অভিযোগ করলেন ঘাটালের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব।

বিজেপি কেশপুরে নিজেদের লোককে খুন করে তৃণমূলের উপরে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে: দেব

ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরণ।

শেষ আপডেট: 8 May 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো: ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগেই কেশপুরে বিজেপি নিজেদের লোককে খুন করিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে ভোটের আগে চরম অশান্তির পরিবেশ তৈরি করবে বলে বড় অভিযোগ করলেন ঘাটালের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব।

বুধবার সকালে প্রচারের মাঝে সংবাদমাধ্যমের কাছে দেব বলেন, "আমাদের কাছে যা খবর এসেছে এখন পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল কেশপুরে ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোকের উপর চাপিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই।"

নির্দিষ্ট করে সম্ভাব্য তারিখও জানিয়েছেন দেব। ঘাটালের তৃণমূল প্রার্থীর কথায়, "আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি এই ষড়যন্ত্রের প্ল্যান করেছে বলে আমরা জানতে পেরেছি।"

কোন সূত্র থেকে দেব এ ব্যাপারে নিশ্চিত হচ্ছেন তা প্রকাশ করতে চাননি। তবে প্রশাসনের কাছে তাঁর আর্জি, "ভোটের মাঝে কোথাও কোনও অশান্তি হোক, ব্যক্তিগতভাবে আমি তা চাই না। তবে আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। তাই প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আগাম প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়ে রাখলাম।" 

প্রসঙ্গত, ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে কেশপুর বিধানসভা। একসময় বাংলায় ভোট লুঠের অভিযোগ বোঝাতে বিরোধীরা রাজ্যের যে কটি অঞ্চলের নাম উল্লেখ করত, কেশপুর তারই অন্যতম। পালাবদলের বাংলায় কেশপুরে তৃণমূলের দাপট সর্বজনবিদিত। দেব বোঝাতে চেয়েছেন, সেই কেশপুরে নিজেদের কর্মীকে খুন করে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করবে বিজেপি।

এরপরই সরাসরি ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের নামোল্লেখ করে দেব বলেন, "হিরণ পাগল হয়ে গেছে। খবরের হেডলাইনে থাকার জন্য যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এমনকী ওদের জেলা সভাপতি পর্যন্ত আমাকে নিয়ে একটা কথাও বলেনি। শুধু ওই একটা ছেলে (হিরণ) জেতার জন্য মরিয়া হয়ে যা খুশি বলে যাচ্ছে।" 

 এ ব্যাপারে হিরণের কোবও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে দেবের আনা বড় অভিযোগ ঘিরে জেলার রাজনৈতিক মহলে তো বটেই প্রশাসনের অন্দরেও শোরগোল তৈরি হয়েছে।


```