Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬ সালে বাংলার ক্ষমতায় বিজেপি, সুকান্তর দাবি শুনে কুণাল বললেন, অলীক স্বপ্ন

কীসের ভিত্তিতে এই দাবি করছেন তার ব্যাখ্যা অবশ্য দেননি সুকান্ত। তবে ২৬ এ পালা বদল হবে বলেই জোর গলায় দাবি করেছেন তিনি।

২৬ সালে বাংলার ক্ষমতায় বিজেপি, সুকান্তর দাবি শুনে কুণাল বললেন, অলীক স্বপ্ন

কুণাল ঘোষ ও সুকান্ত মজুমদার।

শেষ আপডেট: 23 November 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাট কেন্দ্র থেকে প্রায় ৩০ হাজার ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। মনোজের জেতা সেই আসনই বেলা ১১টা পর্যন্ত উপ নির্বাচনের গণনায় বিজেপি পিছিয়ে প্রায় ২০ হাজার ভোটে! বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও সবুজ ঝড়।

এহেন পরিস্থিতিতেও বাংলার পরিবর্তন নিয়ে বড় দাবি শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সুকান্তর দাবি, "উপনির্বাচনে এমনই ফল হয়। কারণ, বহু এলাকায় ভোটই দিতে হয়নি। তবে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।"

কীসের ভিত্তিতে এই দাবি করছেন তার ব্যাখ্যা অবশ্য দেননি সুকান্ত। তবে ২৬ এ পালা বদল হবে বলেই জোর গলায় দাবি করেছেন তিনি।

যা শুনে তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, "উনি অলীক স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে বাধা দেব কেন! বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন, আছেন এবং আগামীদিনেও থাকবেন।"

কুণালের অভিযোগ, উপ নির্বাচনে পরাজয়ের ব্যর্থতা ঢাকতে এসব কথা বলতে হচ্ছে বিজেপি নেতাদের।

প্রসঙ্গত, এদিন গণনার শুরু থেকেই মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধানে বেড়েছে শাসকদলের প্রার্থীদের। বেলা ১১টা পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, হাড়োয়ায় তৃণমূল ৪১ হাজার, সিতাইয়ে প্রায় ৭০ হাজার, নৈহাটিতে প্রায় ৩২ হাজার, মেদিনীপুরে ১৭ হাজার, তালডাংরায় ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃৃণমূলের প্রার্থী। যে মাদারিহাটে গতবারে বিজেপি জয়ী হয়েছিল সেখানে তৃণমূল প্রার্থী প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে। এবং হাড়োয়াতে বিজেপিতে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে আইএসএফ।

স্বভাবতই মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটিতে রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসকদলের কর্মী সমর্থকদের। কোথাও তাসা বাজিয়ে, কোথায় আবির উড়িয়ে কোথাও বা ঢাক-কাঁসর বাজিয়ে ইতিমধ্যেই বিজয়োৎসব শুরু হয়ে গিয়েছে। বিলি করা হচ্ছে মিষ্টিও। তারই মধ্যে সুকান্তর এহেন দাবি ঘিরে টিপ্পনি উড়ে আসছে শাসক শিবির থেকে।


```