দ্য ওয়াল ব্যুরো : বেলা ১২টা নাগাদ জানা গিয়েছিল, ম্যাজিক ফিগার বিজেপির হাতের মুঠোয়। ১১৩ টি আসনে এগিয়ে বিজেপি। আধ ঘন্টার মধ্যে জানা গেল, ১১৩ নয়, ১১১টি আসনে এগিয়ে মোদীর দল। দলের কর্মী-সমর্থকরা জয় নিয়ে কিন্তু নিশ্চিত। বেঙ্গালুরুতে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে উৎসব। দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়াদুরাপ্পা ইতিমধ্যে ভাড়া করে ফেলেছেন বড়সড় একটি স্টেডিয়াম। সেখানে তিনি ও তাঁর মন্ত্রীরা শপথ নেবেন।