Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে পড়লেই গুজরাতি, আইন হল প্রধানমন্ত্রীর রাজ্যে, বাংলার ভাষা নীতি কী

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat) সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের গুজরাতি ভাষা শিক্ষা (Gujarati language) বাধ্যতামূলক করল রাজ্যের বিজেপি সরকার (BJP government)। স্কুল শিক্ষায় মাতৃভাষা বাধ্যতামূলক করতে দেশের মধ্যে ওই রাজ্যেই প্রথম

স্কুলে পড়লেই গুজরাতি, আইন হল প্রধানমন্ত্রীর রাজ্যে, বাংলার ভাষা নীতি কী

শেষ আপডেট: 1 March 2023 07:53

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat) সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের গুজরাতি ভাষা শিক্ষা (Gujarati language) বাধ্যতামূলক করল রাজ্যের বিজেপি সরকার (BJP government)। স্কুল শিক্ষায় মাতৃভাষা বাধ্যতামূলক করতে দেশের মধ্যে ওই রাজ্যেই প্রথম আইন তৈরি হল।

গুজরাত কম্পালসারি টিচিং অ্যান্ড লার্নিং অফ গুজরাতি ল্যাঙ্গুয়েজ বিল, ২০২৩-এ বলা হয়েছে, প্রথম থেকে অষ্টম পর্যন্ত সব ধরনের স্কুলে গুজরাতি প্রথম ভাষা হিসাবে পড়াতে হবে। এই নির্দেশ অমান্য করলে স্কুল কর্তৃপক্ষকে প্রথমে ৫০ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তাতেও স্কুল কর্তৃপক্ষ না শোধরালে রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করে দিতে পারে। বিলে বলা হয়েছে, সব স্কুলকেই গুজরাতি ভাষায় বই সরকার সরবরাহ করবে।

আইন অনুযায়ী কেন্দ্রীয় বোর্ড অনুমোদিত স্কুলেও এই ভাষা নীতি অনুসরণ করতে হবে। বিলে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা যে পেশাতেই ভবিষ্যতে যুক্ত হোক না কেন, সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে গেলে মাতৃভাষায় দক্ষতা জরুরি। বলা হয়েছে, বাবা-মায়ের কর্মসূত্রে বা অন্য কোনও কারণে সাময়িকভাবে গুজরাতে বসবাসকারী অন্য ভাষাভাষী ছেলেমেয়েরা হিন্দি বা ইংরিজি বা তাদের মাতৃভাষাকে প্রথম ভাষা হিসাবে গ্রহণ করতে পারে। বাকিদের ক্ষেত্রে পড়তেই হবে গুজরাতি।

বাংলায় স্কুল শিক্ষায় চলতি ভাষা নীতি কী আছে? ২০১৭ সালে তৃণমূল সরকার একটি গাইডলাইন প্রকাশ করে। তাতে বাংলাকে প্রথম ভাষা হিসাবে পড়ানোর কথা বলা হয়েছে। তবে তা বাধ্যতামূলক করে কোনও আইনি বিধান জারি হয়নি। ফলে কেন্দ্রীয় বোর্ড অনুমোদিত স্কুল এবং বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা দ্বিতীয় ভাষা হিসাবে পড়ানো হয়।

বস্তুত বেশিরভাগ রাজ্যই পশ্চিমবঙ্গের মতো ভাষা নীতি অনুসরণ করে থাকে। প্রথমে মাতৃভাষা এবং ইংরিজি পড়ানো হয় দ্বিতীয় ভাষা হিসাবে। অষ্টম শ্রেণির পর তৃতীয় ভাষা হিসাবে অনেক রাজ্যে হিন্দি পড়ানো হয়। কোনও কোনও রাজ্যে পড়ানো হয় সংস্কৃত।

গুজরাত বিধানসভায় বিরোধী কংগ্রেস ও আম আদমি পার্টির বিধায়কেরা আইনটি সমর্থন করেন। সেই সঙ্গে তাঁরা সংশয় প্রকাশ করেন আইনটির বাস্তবায়ন নিয়ে। তাঁদের বক্তব্য, আইনে উল্লেখিত কথাই এতদিন সরকারি নির্দেশিকায় বলা ছিল। বহু শিক্ষা প্রতিষ্ঠান তা অনুসরণ করে না।

গুজরাতের শিক্ষামন্ত্রী কুবের দীনের জবাবে বলেন, এবার স্কুলগুলি ভাষা শিক্ষা নীতি মানতে বাধ্য হবে। না মানলে সরকার অনুমোদন বাতিল করে দেবে।

নওসাদকে জামিন দিল না হাইকোর্টও, জেলেই থাকবেন ভাঙড়ের বিধায়ক


```