Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে ভোট: কর্নাটকে মুসলিম সংরক্ষণ ছেঁটে দুই হিন্দু জনগোষ্ঠীকে দিল বিজেপি সরকার

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে (Karnataka) বিধানসভা ভোটের আর মাস দেড়েকও বাকি নেই। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে আজকালের মধ্যে। রাজ্যে ক্ষমতা ধরে রাখতে শেষ মুহূর্তে ধর্ম ও জাতপাতের জোড়া তাস খেলল ক্ষমতাসীন বিজেপি সরকার (BJP government)। কর

দুয়ারে ভোট: কর্নাটকে মুসলিম সংরক্ষণ ছেঁটে দুই হিন্দু জনগোষ্ঠীকে দিল বিজেপি সরকার

শেষ আপডেট: 29 April 2023 06:09

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে (Karnataka) বিধানসভা ভোটের আর মাস দেড়েকও বাকি নেই। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে আজকালের মধ্যে। রাজ্যে ক্ষমতা ধরে রাখতে শেষ মুহূর্তে ধর্ম ও জাতপাতের জোড়া তাস খেলল ক্ষমতাসীন বিজেপি সরকার (BJP government)।

কর্নাটকে অন্যান্য অনুন্নত শ্রেণি বা ওবিসি সংরক্ষণের চার শতাংশ ছিল মুসলিমদের জন্য (Muslim reservation)। মুসলিমদের মধ্যে অত্যন্ত গরিবেরা সরকারি চাকরি ও শিক্ষায় এতদিন চার শতাংশ সংরক্ষণের সুবিধা পেয়ে আসছিলেন। কর্নাটকের বিজেপি মন্ত্রিসভা মুসলিমদের জন্য বরাদ্দ সংরক্ষণ প্রত্যাহার করে নিয়েছে। সেই চার শতাংশ দুই শতাংশ করে বরাদ্দ করেছে হিন্দুদের দুটি প্রভাবশালী জাতিগোষ্ঠী লিঙ্গায়েত ও ভোক্কালিগাদের জন্য। এরফলে লিঙ্গায়েত সম্প্রদায় সাত এবং ভোক্কালিগা জনগোষ্ঠী ছয় শতাংশ হারে সংরক্ষণের সুবিধা পাবে। এতদিন তা যথাক্রমে পাঁচ ও চার শতাংশ ছিল।

কর্নাটকের নির্বাচনী রাজনীতিতে এই দুই জনগোষ্ঠীর প্রভাব প্রশ্নাতীত। পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি নির্বাচনেই প্রার্থী বাছাই, ইস্তাহার থেকে প্রচার সব ব্যাপারেই এই দুই পশ্চাৎপদ জনগোষ্ঠীর অঙ্ক মাথায় রেখে সিদ্ধান্ত করতে হয়। দুই সম্প্রদায়ের সংরক্ষণ বৃদ্ধির দাবি বহু পুরনো। বিজেপি সরকারের ভোট ঘোষণার মুখে সিদ্ধান্ত গ্রহণের একাধিক কারণের অন্যতম হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। রাহুলের সেই যাত্রা দুই সম্প্রদায়ের এলাকা ধরেই গিয়েছে। দুই সম্প্রদায়ের মানুষের কাছ থেকেই বিপুল সাড়া পান কংগ্রেস নেতা।

যাত্রার পর আরও দু’বার কর্নাটকে গিয়েছেন রাহুল। তাঁর জনসভায় বিপুল ভিড় বিজেপিকে চিন্তায় রেখেছে। সংরক্ষণ তাসের পাশাপাশি তাই ধর্মীয় মেরুকরণের রাস্তাও খুলে নিল বিজেপি সরকার। হিজাব, আজানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, ধর্মান্তকরণ বিরোধী আইন ইত্যাদি সিদ্ধান্তের পিছনে বিজেপি সরকারের আসল লক্ষ্য হিন্দু ভোট নিজেদের বাক্সে ধরে রাখা। জাত নির্বিশেষে হিন্দু ভোটারদের বিজেপির পক্ষে টানার লক্ষেই সংরক্ষণের নয়া নীতিতে মুসলিমদের বঞ্চিত করা হয়েছে।

ঘটনা হল, বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি মোটেই সরব নয়। কারণ, লিঙ্গায়েত ও ভোক্কালিগা সম্প্রদায়কে চটাতে চায় না কোনও দলই।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই অবশ্য দাবি করেছেন, এরফলে মুসলিমদের কোনও ক্ষতি হবে না। তারা আর্থিকভাব পশ্চাৎপদ সাধারণ ক্যাটিগরির জন্য বরাদ্দ ১০ শতাংশের আওতায় সংরক্ষণের সুবিধা পাবেন।

ডিএ আন্দোলনকারীদের বড় সিদ্ধান্ত, অনশন তুলে নিয়ে অন্য পথে লড়াই


```