Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদী সরকারের সুবিধাপ্রাপ্ত ১ কোটি মহিলার সেলফি, ২৪-এর অঙ্কে কর্মসূচি বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: মহিলা ভোটারদের (women voters) কাছে টানতে প্রচারের মেগা কর্মসূচি হাতে নিল বিজেপি (BJP)। দলের মহিলা মোর্চা সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে আগামী এক মাসের মধ্যে তারা এক কোটি পরিবারের কাছে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমব

মোদী সরকারের সুবিধাপ্রাপ্ত ১ কোটি মহিলার সেলফি, ২৪-এর অঙ্কে কর্মসূচি বিজেপির

শেষ আপডেট: 27 February 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো: মহিলা ভোটারদের (women voters) কাছে টানতে প্রচারের মেগা কর্মসূচি হাতে নিল বিজেপি (BJP)। দলের মহিলা মোর্চা সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে আগামী এক মাসের মধ্যে তারা এক কোটি পরিবারের কাছে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সন্ধ্যায় এই কর্মসূচির উদ্বোধন করবেন কর্নাটকে দলের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে।

বিজেপির মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভাপতি বনিথী শ্রীনিবাসন বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মহিলাদের জন্য গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার। এরমধ্যে উল্লেখযোগ্য হল, উজ্জ্বলা যোজনায় মহিলাদের জন্য রান্নার গ্যাসের সুবিধা এবং আয়ুষ্মান ভারত যোজনা। দ্বিতীয় যোজনার কার্ড পরিবারের মহিলা অভিভাবকের নামে ইস্যু করা হয়।

বিজেপির মহিলা মোর্চা কর্মসূচি নিয়েছে তারা এই দুটি সরকারি সুবিধাপ্রাপক মহিলার সঙ্গে যোগাযোগ করবে। তাদের কেন্দ্রীয় সরকারের অন্যান্য সুবিধাদির কথা জানাবেন। তারপর মহিলা মোর্চার সদস্যরা ওই মহিলাদের সঙ্গে সেলফি তুলে সংগঠনকে পাঠাবেন।

বিজেপির এক প্রথমসারির নেতার কথায়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের ভোটের ফলাফলে নতুন প্রবণতা তৈরি হয়েছে। বিজেপি অতীতের তুলনায় অনেক বেশি পরিমাণে মহিলাদের ভোট পাচ্ছে। শুধু লোকসভা নয়, রাজ্য বিধানসভাগুলির ভোটেও এই প্রবণতা দেখা গিয়েছে। বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর নারী কল্যাণ কর্মসূচিগুলি এর কারণ। সেই ভোট ধরে রাখতেই মহিলা মোর্চাকে দিয়ে সংযোগ অভিযানের এই সিদ্ধান্ত।

এখনই 'ভুয়ো' শিক্ষকদের চাকরি গেলে মাধ্যমিক পরীক্ষায় সমস্যা হতে পারে, মন্তব্য বিচারপতি বসুর


```