Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে বিজেপির কন্ট্রোল রুম, সমস্যার কথা জানালেই খবর যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে

রবিবার সন্ধে থেকে মুর্শিদাবাদের পাশাপাশি সংলগ্ন বীরভূম ও মালদহের (Malda) একাংশেও নেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন।

মালদহে বিজেপির কন্ট্রোল রুম, সমস্যার কথা জানালেই খবর যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে

ফাইল ছবি

শেষ আপডেট: 14 April 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধে থেকে মুর্শিদাবাদের পাশাপাশি সংলগ্ন বীরভূম ও মালদহের (Malda) একাংশেও নেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। এই পরিস্তিতিতে যাতে কোনও নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে কন্ট্রোল রুম খুলেছে বিজেপি (BJP)।

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। প্রশাসনের দাবি, রবিবার বিকেলের পর থেকে পরিস্থিতি 'নিয়ন্ত্রণে'। তবে ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জের মতো এলাকায় পুলিশ ও বিএসএফের টহল চলছে এখনও। 

পুলিশ জানিয়েছে, আপাতত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুর্শিদাবাদ-সহ তিনটি জেলার সংশ্লিষ্ট অংশে নেট পরিষেবা বন্ধ থাকবে। ইন্টারনেট পরিষেবা বন্ধ হলেও ফোনে কথা বলা যাবে এবং এসএমএস পাঠানো যাবে। সংবাদপত্রও পৌঁছবে ওইসব এলাকায়।

এমন পরিস্থিতিতে, মালদহে কন্ট্রোল রুম খুলেছে বিজেপি। কোনও দরকারে দুর্গতরা সেখানে ফোন করলেই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এও বলেছেন, খবর পেলেই ওই সব এলাকায় পৌঁছে যাবে বিএসএফ।

মুর্শিদাবাদের অস্থিরতায় প্রশাসনে আস্থা হারিয়েছেন আমজনতা। ভিটে-মাটি ছেড়ে 'নবাবদের শহরের' ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবার নদী পথে মালদহে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে খবর। স্ত্রী-পুরুষ নির্বিশেষে কোলের সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছেন তাঁরা। দুর্গতদের দাবি, থানার উপর ভরসা নেই, এলাকায় বিএসএফ ক্যাম্প চাই।


```