Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই ডিফেন্স প্যানেল থেকে বাদ প্রজ্ঞা

দ্য ওয়াল ব্যুরো : সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যখন ডিফেন্স প্যানেলের সদস্য হয়েছিলেন, তখনই সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকে। তাঁদের বক্তব্য ছিল, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সাধ্বী কীভাবে ওই প্রতিরক্ষা বাহিনীকে পরামর্শ দিতে পারেন? এরপর গত বুধবার স

গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই ডিফেন্স প্যানেল থেকে বাদ প্রজ্ঞা

শেষ আপডেট: 28 November 2019 05:48

দ্য ওয়াল ব্যুরো : সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যখন ডিফেন্স প্যানেলের সদস্য হয়েছিলেন, তখনই সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকে। তাঁদের বক্তব্য ছিল, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সাধ্বী কীভাবে ওই প্রতিরক্ষা বাহিনীকে পরামর্শ দিতে পারেন? এরপর গত বুধবার সংসদে বিতর্কিত মন্তব্য করেন প্রজ্ঞা। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে তিনি বলে ‘দেশভক্ত’। তার কয়েক ঘণ্টার মধ্যে শোনা গেল, ডিফেন্স প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রজ্ঞাকে। একইসঙ্গে বিজেপি থেকে জানিয়ে দেওয়া হয়, প্রজ্ঞার ওই মন্তব্য দল সমর্থন করে না। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা বলেন, প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটি থেকে প্রজ্ঞাকে বাদ দেওয়ার সুপারিশ করছি। তাঁর কথায়, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রজ্ঞা সংসদের চলতি অধিবেশনে আমাদের সংসদীয় দলের বৈঠকে অংশ নেবেন না।” বুধবার লোকসভায় স্পেশাল প্রোটেকশন গ্রুপ সংশোধন বিল নিয়ে আলোচনা হচ্ছিল। সেই বিতর্কে অংশ নিয়ে ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি বিবৃতি পড়ে শোনাচ্ছিলেন—‘কেন তিনি হত্যা করেছিলেন মহাত্মা গান্ধীকে।’ রাজাকে তাঁর বক্তৃতার মাঝেই থামিয়ে দিয়ে প্রজ্ঞা ঠাকুর বলেন, “আপনি এভাবে একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না!” এমনিতেই মহারাষ্ট্র পর্বের পর বিরোধীরা সংসদে টগবগ করে ফুটছে। তাঁর মধ্যে প্রজ্ঞার এই মন্তব্য যেন ফোড়নের কাজ করে। তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস সহ বিরোধী বেঞ্চে বসে থাকা সদস্যরা। বিতর্কে অংশ নিয়ে এদিন ডিএমকে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা বলেছিলেন, নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছিলেন যে ৩২ বছর ধরে মহাত্মা গান্ধীর উপর তাঁর রাগ ছিল। শেষমেশ নাথুরাম তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কারণ, গডসে একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করতেন। বিরোধীরা সাংসদরা সমস্বরে আপত্তি করায় ট্রেজারি বেঞ্চের সদস্যরা এর পর প্রজ্ঞাকে বসে পড়তে বলেন। কিন্তু তাতেও দমে যেতে চাননি সাধ্বী। তিনি বলেন, কাল এর জবাব দেব। এর আগে লোকসভা ভোটের সময়েও নাথুরাম গডসেকে দেশভক্ত বলেছিলেন প্রজ্ঞা। তখন তা নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে ছি ছি পড়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই বলেছিলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে এধরনের মন্তব্য করা নিন্দাজনক, সভ্য সমাজে অচল। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, উনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু আমি ওনাকে কখনওই ক্ষমা করব না। লোকসভা ভোটে শেষ পর্যন্ত ভোপাল থেকে জয়ী হন প্রজ্ঞা। কিন্তু তার পরেও বিতর্কিত মন্তব্য করা ছাড়েননি। ভোপালে দলের একটি কর্মসূচিতে গিয়ে এও বলেছিলেন, যে নর্দমা পরিষ্কার করার জন্য আমি সাংসদ পদে নির্বাচিত হইনি।

```