Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর স্লোগান ‘আ গুজরাত ম্যাঁয় বনভ্যু ছে’ সুপারহিট, দাবি বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: ‘আ গুজরাত ম্যাঁয় বনভ্যু ছে’, গুজরাতি এই বাক্যটির বাংলা হল, ‘এই গুজরাত আমার তৈরি।’ এ মাসের গোড়ায় নিজের রাজ্যে নির্বাচনী প্রচারসভায় এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লির কুর্সিতে বসার আগে তিনি

মোদীর স্লোগান ‘আ গুজরাত ম্যাঁয় বনভ্যু ছে’ সুপারহিট, দাবি বিজেপির

শেষ আপডেট: 23 November 2022 11:11

দ্য ওয়াল ব্যুরো: ‘আ গুজরাত ম্যাঁয় বনভ্যু ছে’, গুজরাতি এই বাক্যটির বাংলা হল, ‘এই গুজরাত আমার তৈরি।’ এ মাসের গোড়ায় নিজের রাজ্যে নির্বাচনী প্রচারসভায় এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লির কুর্সিতে বসার আগে তিনি টানা তিন দফা গুজরাতের মুখ্যমন্ত্রী (Chief Minister)। তাঁর সময়ের উন্নয়নকে হাতিয়ার করেই ‘গুজরাত মডেল’ তুলে ধরে ২০১৪-র লোকসভা ভোটে ঝড় তুলেছিলেন মোদী।

তবে প্রধানমন্ত্রীর নিজের মুখে এমন দাবি শুনে অনেকেই মুখ চাওয়াচায়ি করেন। তিনি অবশ্য পরক্ষণেই বলেন, এই গুজরাত রাজ্যের প্রতিটি নাগরিকের অবদান। গরিব মৎস্যজীবী, কিষাণ, মজদুর সকলের অবদানে তৈরি হয়েছে নব-গুজরাত।

বিজেপি পরে প্রধানমন্ত্রীর কথাটিকেই প্রচারের কৌশল করে। তারা ডাক দেয় প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগান ‘আ গুজরাত ম্যাঁয় বনভ্যু ছে’- আদলে ভিডিও, অডিও ক্লিপিং, মোদীর ছবির সঙ্গে সেলফি করে পাঠাতে। রাজ্যের নানা জায়গায় গেরুয়া শিবির সেলফি কেন্দ্র খোলে। আজ গুজরাত বিজেপি ঘোষণা করেছে, রাজ্যের ৩৪ লাখ মানুষ এই ডাকে সাড়া দিয়েছেন।

মেরে টুকরো করার ভয় দু’বছর আগেও দেখিয়েছে আফতাব! শ্রদ্ধার লেখা চিঠি সামনে এল


```