Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেখা পাত্রর ৫ সঙ্গীর স্বস্তি, ভোটের ঠিক আগেই জামিন মঞ্জুর করল হাইকোর্ট

লোকসভা ভোটের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল সন্দেশখালিতে।

রেখা পাত্রর ৫ সঙ্গীর স্বস্তি, ভোটের ঠিক আগেই জামিন মঞ্জুর করল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে জামিন রেখা পাত্রর ৫ সঙ্গীর

শেষ আপডেট: 30 May 2024 18:49

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার সপ্তম বা শেষ দফার নির্বাচন। তার আগে বিরাট স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ৫ সঙ্গী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁদের সকলকে জামিন দিয়েছে। 

লোকসভা ভোটের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল সন্দেশখালিতে। গত ৬ মে অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় থানার সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। পরে এক ব্যক্তির বাড়িতে ৪০-৫০ জন মিলে লাঠি নিয়ে চড়াও হয়ে তাঁকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় আবার পাল্টা বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে মামলা হয়। তবে সেই মামলাতেই এদিন স্বস্তি মিলল সকলের। 

এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে। প্রচুর অস্ত্রও উদ্ধার হয়েছে। তবে অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। অন্যদিকে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে মারধরের ঘটনাতেও কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের স্বস্তি দিয়ে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাঁচ সঙ্গী অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মণ্ডল, উৎপল মাইতি এবং সুদেব দে জামিন পেয়েছেন। 

কলকাতা হাইকোর্ট বলেছেন, অস্ত্র নিয়ে হামলার ঘটনা দুঃখজনক। এতে যে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি সেটাও দুর্ভাগ্যজনক ব্যাপার। দ্রুত এই ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে, ওই ৫ জনের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল তার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 


```