Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

প্রার্থী হওয়ার আগের ভিডিও ভাইরাল করেছে তৃণমূল! পাল্টা অভিযোগ রেখার, খোঁচা শাহজাহানকেও

সন্দেশখালি যে নিজের ঘরের মেয়ে, বোনকে চায় এ ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী রেখা।

প্রার্থী হওয়ার আগের ভিডিও ভাইরাল করেছে তৃণমূল! পাল্টা অভিযোগ রেখার, খোঁচা শাহজাহানকেও

রেখা পাত্র

শেষ আপডেট: 10 May 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের পর বেশ কয়েকজন 'নির্যাতিত'দের নিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু সম্প্রতি সন্দেশখালি নিয়ে যে'কটি ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে এই নির্যাতিতদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে খোদ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেই! সেই ভিডিও হাতিয়ার করে তৃণমূল আরও সুর চড়াচ্ছে বিজেপির বিরুদ্ধে। তবে এই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন রেখা। পাল্টা অভিযোগ করেছেন শাসক শিবিরের বিরুদ্ধেই। 

তৃণমূল শুরু থেকেই দাবি করে আসছিল যে, সন্দেশখালির ঘটনা সাজানো। বিজেপির ষড়যন্ত্র ছাড়া কিছু না। লোকসভা ভোটের মাঝেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও সর্বপ্রথম ভাইরাল হয়েছিল সন্দেশখালি নিয়ে। সেখানে তাঁকে বলে শোনা যায় এই একই কথা। যদিও বিজেপি নেতার দাবি এই ভিডিও ভুয়ো। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর। কিন্তু রেখার যে ভিডিও ভাইরাল হয়েছে তাকে তিনি ভুয়ো বলছেন না। তবে বলছেন, এটা তাঁর পুরনো ভিডিও। 

বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে রেখা পাত্রের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। তাতে বসিরহাটের বিজেপি প্রার্থী বলছেন, ''একটা পুরনো ভিডিও নিয়ে আজ সন্দেশখালির আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। যে ভিডিও নিয়ে সন্দেশখালির আন্দোলনকে অসম্মান করছে তাঁরা, সেটি বিজেপি আমাকে সন্দেশখালির মুখ হিসেবে প্রার্থী করার আগের ভিডিও।'' 

রেখার তাঁর বার্তায় রাজ্যের পুলিশকে নিয়েও বিস্ফোরক দাবি করেছেন। বলেছেন, ''যখন আমরা আন্দোলনে ছিলাম তখন রাজ্য পুলিশ আমার বাড়িতে হামলা করে। আমাকে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে বলেছিল। শেখ শাহজাহান কোনও দুর্নীতি করেনি এবং সন্দেশখালিতে কোনও জোরজুলুম করছে না, এমন লিখে দরখাস্ত জমা দিতেও বলেছিল পুলিশ!''    

যে ভিডিও নিয়ে এত বিতর্ক তাতে রেখা পাত্র সহ সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ মাম্পি দাসকে বলতে শোনা যায়, ''রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তা হলে আমরা কারা? আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল?'' ভিডিওতে এও দাবি করা হয়েছে, বিজেপি যুব মোর্চার সম্পাদক অনুপ দাস সন্দেশখালি কাণ্ডে ধৃত শিবপ্রসাদ হাজরার কাছ থেকে ১০ হাজার টাকা মাসে নিতেন! তিনিই কিছু মহিলাকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন সন্দেশখালির নির্যাতিতা বলে।

শুক্রবার সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে ফের মুখ খুলেছেন শেখ শাহজাহান। 'ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে', এমন মন্তব্য করেছেন তিনি। এই ইস্যুতেই তাঁকে কটাক্ষ করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে রেখা বলেন, '' সত্যি-মিথ্যে উনি কী বলবেন? মিথ্যের আশ্রয় নিয়ে মানুষের উপর অত্যাচার করে এসেছেন। এতদিন মমতার হাত ছিল মাথায়, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথায় হাত রাখছেন, তাই এই সব কথা বলছেন।'' সন্দেশখালি যে নিজের ঘরের মেয়ে, বোনকে চায় এ ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী রেখা।


```