Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবরি ভেঙে বেশ করেছি,' বিতর্কিত মন্তব্যের জেরে সাধ্বীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নির্বাচন কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত  ও বেফাঁস মন্তব্যের জেরে ভোপাল লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থীকে নোটিস ধরিয়েছিল নির্বাচন কমিশন। তবে শুধু নোটিশেই যে চিড়ে ভিজবে না সেটা বোধহয় আন্দাজ করেননি সাধ্বী। সোমবার নির্বাচন কমিশনের এক আধ

বাবরি ভেঙে বেশ করেছি,' বিতর্কিত মন্তব্যের জেরে সাধ্বীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নির্বাচন কমিশনের

শেষ আপডেট: 21 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত  ও বেফাঁস মন্তব্যের জেরে ভোপাল লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থীকে নোটিস ধরিয়েছিল নির্বাচন কমিশন। তবে শুধু নোটিশেই যে চিড়ে ভিজবে না সেটা বোধহয় আন্দাজ করেননি সাধ্বী। সোমবার নির্বাচন কমিশনের এক আধিকারিক জানালেন, এমন অসংবেদনশীল মন্তব্য সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়। সুতরাং তার জন্য আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে সাধ্বীকে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছেন তিনি। প্রার্থী হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মালেগাঁও বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর।  গত চার দিনের মধ্যে এই নিয়ে পর পর দু’টি বোমা ফাটালেন তিনি। প্রথমেই ২৬/১১ মুম্বই হামলায় শহিদ, মুম্বইয়ের অপরাধ দমন শাখার প্রধান হেমন্ত কারকারেকে নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেন। তাঁর শাপেই জঙ্গিদের হাতে কারকারের মৃত্যু হয়েছে বলে দাবি করেন। সেই নিয়ে বিতর্ক বাঁধলে, চাপে পড়ে যদিও ক্ষমা চেয়ে নেন। কিন্তু তার পরই ফের বিতর্কিত মন্তব্য করেন তিনি। এ বার সাধ্বী বলেন, ‘‘বাবরি মসজিদ ধ্বংস হওয়ার জন্য আমি গর্ব বোধ করি।’’ ‘অশোক চক্র’ বিজয়ী প্রয়াত পুলি‌শ অফিসারের বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্যের জন্য সাধ্বীকে প্রথমবার নোটিস ধরান মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার। ফের ভোটের আচরণবিধি ভেঙে বিতর্কিত মন্তব্য করার জন্য ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বীকে সতর্ক করে নির্বাচন কমিশন। একটি হিন্দি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাধ্বী বলেন, ‘‘৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার কাজে আরও অনেকের সঙ্গে আমিও সামিল হয়েছিলাম। তা জন্য আমি গর্ব বোধ করি। " সেই সঙ্গেই তাঁর মন্তব্য, "বাবরি মসজিদ ভেঙে বেশ করেছি। রাম মন্দির গড়ার কাজে সাহায্য করতে আমি আবার অযোধ্যায় যাবো। আমাদের কেউ আটকাতে পারবে না।" সাধ্বীর প্রার্থী-পদ খারিজের দাবি জানিয়ে ইতিমধ্যেই আদালতের শরণাপন্ন হয়েছেন মালেগাঁও বিস্ফোরণে নিহত এক তরুণের বাবা। একই দাবি জানিয়ে নির্বাচন কমিশনেও আবেদন জমা পড়েছে। হেমন্তের সম্পর্কে তাঁর এই উক্তিতে নিন্দার ঝড় উঠেছে। সাধ্বীর মনোনয়ন বাতিল করার জন্য আওয়াজ তুলেছেন বিএসপি নেত্রী মায়াবতী। সমালোচনার মুখে পড়ে সাধ্বীকে নোটিস পাঠালেও, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। তাতেই ফের একবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন মায়াবতী-সহ বিরোধীরা।

```